ডাক্তার আইজুদ্দিন উনার "খতনা চেক কইরা ব্লগানো অধিকার চাই" পোস্টে আমার মন্তব্যের জবাবে একটা মন্তব্য লিখেছেন- মন্তব্যটি আগে দিলাম এর পরে তার উত্তর দেব।
ডাক্তার আইজুদ্দিন অক্টোবর ১৩, ২০০৯ @ ১:২১ পুর্বাহ্ন ২.২
ভাইসাব ইনডিয়ার সেনাবাহিনীর সাহস নাই বাংলাদেশে ঢুকনের। উ সোকল দিন চল গেয়া। এখন ঢুকন মানে সমানে মাইর খাইন আর তিন বিলিয়ন ডলারের বাজার নষ্ট। ইনডিয়ারনরা এতো গাধা না যে বাংলাদেশে ঢুকবো।
শেখ মুজিব মরনের পরে ঢুকনের সাহস করেনাই, আর এখন তো বিশ্ব পরিস্হিতি অনেক চেইনজড। একটা অকুপাইড আর্মির খেলা খুব টাফ, ইন্ডিয়ানরা অকুপেশনে জীবনে যাইবোনা
ডাক্তারের সাথে সামান্য সহমত, বিশ্ব পরিস্হিতি চেন্জ হয়েছে, কিন্তু কতটা চেন্জড হয়েছে কেউ কি কসম কাইটা বলতে পারবেন? ইন্ডিয়ান আর্মির সাহস নিয়ে যদি কথাই উঠে, এই আর্মি এখন পর্যন্ত নিজের ভুখন্ডকে ভালই রক্ষা করছে, চাইনীজ আর্মির সাথে টক্কর লাগার ক্ষমতা যে আর্মির আছে, তার পক্ষে ৫৫ হাজার বর্গমাইলের একটা ভুখন্ড দখলে নেয়া ছেলেখেলা না হইলেও কঠিন কিছু না। সঠিক ঊৎসাহ, আর সিভিল ও মিলিটারী অবজেক্টিভ থাকলে বাংলাদেশের মত দেশ দখল করা ইন্ডিয়ান আর্মির জন্য সাহসের বিষয় না, দক্ষতার বিষয়।
এখন দ্বিতীয় পয়েন্টে আসি, ডাক্তার বলছেন অকুপেশন-এর রেজাল্ট ইন্ডিয়ার জন্য খারাপ হবে, ওরা মাইর খাবে আর এখানে বাজার নষ্ট হবে, তাই ইন্ডিয়ান আর্মি কখনই বাংলাদেশ দখল করবে না। কিন্তু ডেভিলস এডভোকেট হিসাবে কিছু ভিন্ন চিত্র তুলে ধরি, বাংলাদেশে ইন্ডিয়ার যে বাজার, সেটা বাংলাদেশ দখল করলেও থাকবে। বরং দেশ আর ভুখন্ড দখল করে বাংলাদেশী পন্য উৎপাদন বন্ধ করে দিলে এখানকার মানুষজন আরও বেশী বেশী করেই ভারতীয় পন্য কিনবে, তিব্বত, নেপাল বা ভুটান-এর উদাহরন থেকেই সেটা বোঝা যায়। আর ভারতীয় বাহিনীর মাইর খাওয়া নিয়ে উনি যে পয়েন্ট দিলেন, সেটাও হাস্যকর, বাংলাদেশের ১ লাখ কনভেনশনাল সেনাবাহিনীর সাথে ১৪ লক্ষ কনভেনশনাল সেনাবাহিনীর যুদ্ধ একতরফাই হবে, মাইরটা আমরাই খাব, দুঃখজনক হইলেও সত্য।
আর যদি ধরা যায় ঘরে ঘরে গেরিলা বাহিনী গড়ে উঠবে, সেটাকেও নাকচ করে দিচ্ছি। সক্ষম তরুন-তরুনীদের মধ্যে যারা যুদ্ধ করা বয়সে আছে, বেশির ভাগই হিন্দি কালচারাল প্রভাবে আধা-ভারতীয় হয়ে গেছে, এদের ক'জন গেরিলা যুদ্ধে নাম লেখাবে? বরং হৃতিক রোশানকে জলপাই পোষাকে ঢাকায় পাঠিয়ে দিলে এক চোখ টিপি দিয়া ইডেন কলেজ জয় করে নেবে।
একটা প্রতিষ্ঠিত বাহিনীর বিরুদ্ধে টোটাল গেরিলা মুভমেন্ট করা যে কত কষ্টকর সেটা প্রভাকরণ আর ভিন্দ্রানওয়ালে প্রমান করে গেছে, ইন্ডিয়ান আর্মি বাংলাদেশ দখল করলে মাইর খাবে, সেটা অতিরন্জন।
এখন ডাক্তার সাহেব বলেছেন, ইন্ডিয়ানরা গাধা না যে বাংলাদেশ-এ ঢুকবে। অবশ্যই তারা গাধা নয়, এজন্য ঢোকার আগে আটঘাট বেধেই ঢুকবে। ইসরাইয়েল-এর লেবানন আক্রমন করার আগে হম্বিতম্বি কম হয়নি, হেজবুল্লাহ কত লাফালো খাইয়া ফালামু, গিল্লা ফালামু, বুকে বোমা মাইরা উড়ায় দিমু, কিন্তু সব কিছু শেষ করে ইসরায়েল আর্মি যখন ফেরৎ গেল, কয়টা হেজবুল্লাহ বাকি ছিল মাতবরী করার জন্য? যদি বাংলাদেশে এমন কোন ভারতের স্বার্থবিরোধী সামরিক পরিস্থিতির সৃষ্টি হয় যেখানে বাংলাদেশের সরকার সাহায্য করছে, ধরেন হিযবুত মুজাহিদ ঘাটি বানালো খুলনা তে, আর সরকার তাদের তাল দিল, তাহলে ১০০% গ্যারান্টি দিতে পারি সেখানে ভারতীয় সৈন্য আসবেই। বুশ ডকট্রিনের পরে ওয়ার্ল্ড অর্ডার চেন্জ হয়ে গেছে, ইন্ডিয়া যদি আসলেই কোন বিশেষ অজুহাতে,যেমন সন্ত্রাস দমন বা ড্রাগ কন্ট্রোলের নামে সামরিক আক্রমন করে, চীন বা আমেরিকা কিছুই বলবে না।
এখন লাস্ট পয়েন্টে আসি, ডাক্তার সাহেব বললেন, এখন অকুপাইড আর্মির খেলা খুব টাফ, মুজিব হত্যার পরে যেহেতু ইন্ডিয়া ঢুকে নাই, এখন ঢোকার সাহস পাবে না। কিন্তু ডাক্তার সাহেব ভুলে গেছেন, প্রভাব বলয় চেন্জ হয়ে গেছে, ইন্ডিয়া এখন নিজেই একজন হোমরা চোমরা, ৭৫ এর মত তার এখন রাশিয়ার উপর ভরসা করে থাকতে হয় না। ৭০ দশকে ইন্ডিয়ার মিলিটারী টেকনোলজি যা ছিল, সে তুলনায় আজকের তফাৎ আকাশপাতাল। তারপর আমেরিকা-ইংল্যান্ড-ফ্রান্স-ইসরায়েল-ইন্ডিয়া এখন এক ফিতা দিয়েই পাজামা বান্ধে, সেটা হল ইসলামিক সন্ত্রাসবাদ দমন। যদি ইন্ডিয়া ৭৫ এর মত কোন ঘটনা ঘটিয়ে বাংলাদেশে সৈন্য পাঠানোর একটা ছুতা খুজতে চায়, তাকে না বলার মত প্রভাবশালী রাষ্ট্র এখন পৃথিবীতে বেশী নাই, কারণ সে নিজেই এখন একজন মুরুব্বী। কিছুদিন আগে ইন্ডিয়ান নেভী সোমালিয়ান জলদস্যুর নৌকা ডুবিয়ে এসেছে, কেউ কিছুই বলেনি। আজকে বাংলাদেশ তিনটা ইন্ডিয়ান গরু চোরাচালানি মারলে বিএসএফ এসে বর্ডার চৌকি খুলে নিয়ে যাবে। টাইমটাই খারাপ।
আর ইন্ডিয়ান অকুপাইড আর্মি আসলেও দিনের কামকাজ এদেশের এজেন্টদের হাতেই থাকবে, ইরাক, আফগান আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান-জার্মানীর কাজকাম সেটাই শিখায়, সুতরাং অকুপাইড আর্মির কাজ হবে "তথাকথিত বাংলাদেশের" সমর্থক সন্ত্রাসীদের রাতের মধ্যে খতম করা, আর বাদবাকি খাইটা খাওয়া লোকজন যার যার মত নিজেরটা বুইঝা চলবে। হাজার হইলেও আমরা নাকি গুলামের জাত, খালি ৭১ সালে একটু বাইরা উঠছিলাম।
এখন ডাক্তার সাবের কাছে সবিনয় জিজ্ঞাসা, ইন্ডিয়ান আর্মি আক্রমন করিলে আপনি কি দেশ থেকে বল্গাইবেন নাকি আম্রিকা থেইকাই ব্লগ লিখিবেন??
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



