মৌলবাদী আততায়ীদের হাতে খুন হলেন ব্লগার নিলয় চক্রবর্তী !!!
নিলয়ের পাঁচতলার ফ্লাটে এক ব্যক্তি শুক্রবার সাড়ে বারোটা নাগাদ ফোন করে জানায়, এই বহুতলে কয়েকজন ফ্লাট ভাড়া নিতে চায়, তাদের যেন নিলয় সাহায্য করেন । সেই কথামতোই দুপুর পৌনে দুটো নাগাদ ফ্লাটে হাজির হয় পাঁচজন । ফ্লাটে ঢুকেই তারা ধারালো অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে একটি ঘরে নিলয়ের স্ত্রী ও বোনকে আটকে রাখে । তার পরেই পাশের ঘরে নিলয়কে কুপিয়ে খুন করে ।
গত মে মাসে ব্লগার অনন্তকে হত্যার বিচারের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে ফেরার পথে মঞ্চের এই একনিষ্ঠ কর্মীকে অনুসরণ করেছিল দু’জন। ওই সময় স্থানীয় থানায় ডায়েরি করতে গেলে তা না নিয়ে পুলিস তাঁকে বিদেশ চলে যাওয়ার পরামর্শ দিয়েছিল !!!
৪ জন ব্লগারের হত্যাকারীরা চিহ্নিত !! হাতে নাতে ধরাও পড়েছে কয়েকজন, তবুও কেনো সরকার নিরব!!!
তবে কি বাংলা আজ ঐ সকল মৌলবাদী অমানুষ জঙ্গীদের কাছে মানবতার প্রগতি,চেতনা, মুক্তবাক, দেশপ্রেম একে একে অসহায়ত্ব স্বীকার করে নিচ্ছে !!
এই ঘৃন্য কাপুরুষ হত্যাকারীদের অবিলম্বে গ্রেপতার করে দৃষ্টান্ত মুলোক শাস্তি দিন,
অন্যথা একসময় সবকিছুই ওদের কাছে ইজারা দিতে বাধ্য হবে!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


