somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কফি বাগানে একদিন

১৫ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চা বাগান ভ্রমনের অভিজ্ঞতা আমাদের প্রায় সবারই আছে। সিলেটে জেলার বিশাল অঞ্চল জুড়ে আছে চা বাগান। অপরুপ সৌন্দর্য্যের এক লীলাভুমি আমাদের চা বাগানগুলো। কিছুকাল পুর্বে ইন্দোনেশিয়ার দ্বীপ বালি ভ্রমনে গিয়েছিলাম। ইউরোপিয়ান টুরিস্টদের কাছে খুবই জনপ্রিয় টুরিস্ট গন্তব্য । প্রাকৃ্তিক সৌন্দর্য আহামরি কিছু নয়। আসলে কেন জানিনা অন্য কোন দেশের প্রাকৃ্তিক সৌন্দর্য আমাদের কক্সবাজার , বান্দরবন , রাঙ্গামাটির কাছে তুচ্ছ মনে হয়।তবে বালি দ্বীপবাসীর নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টিকে খুব সুন্দর করে তুলে ধরে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দ্বীপটিকে। এয়ারপোর্টকেও এত সুন্দর করে সাজানো হয়েছে মনে হয় যেন হয় যেন কোন কালচারাল হেটিটেজ এর মিউজিয়ামে ঢুকেছি। হোটেল লবিতে হাতে ধরিয়ে দেয়া ব্রুশিয়ারে দেখার কি আছে জানার জন্য চোখ বোলাতে গিয়ে '' কফি গার্ডেন'' স্পটটা বেশ ইন্টারেস্টিং মনে হল। এর আগে কখনও কফি গার্ডেনে যাইনি।তাই প্রথমেই সেখানে যাবার প্ল্যান করলাম। সেখানে যেয়ে সবচেয়ে যে জিনিষটা ভাল লেগেছে তা হল ব্যবস্থাপনা। চলুন ঘুরে আসি কফি বাগানে ---



টিকিট কেটে বাগানে ঢোকার আগেই গেটে হাতে ধরিয়ে দেয়া হল লুয়াক কফির প্ল্যমফেট। লুয়াক কফি পৃথিবীর সবচেয়ে দামি কফি। এই কফির উৎপাদন প্রক্রিয়া, স্বাদ-গন্ধ একদম অনন্য। এক ধরনের বন্য বিড়ালকে কফি সিড খাওয়ানো হয়। এরপর তার মল থেকে তৈরি করা হয় এই কফি। তবে যত দামীই হউক না কেন বা স্বাদ গন্ধ যাহাই হোক না কেন, চেখে দেখার ইচ্ছে একেবারেই হয়নি। ইউরোপিয়ান টুরিস্টদের দেখলাম খুব আগ্রহ নিয়ে খেতে।


কফি গাছ


পাহাড়ের গা ঘেসে তেরী হয়েছে কফি বাগান। সেই বাগানের এক পাশে তৈরী করা হয়েছে একটি রেস্তোরা। রেস্তোরায় বসে কফি পান এর সাথে কফি বাগানের সৌন্দর্য্য অবলোকনের চমৎকার একটি আয়োজন।



রেস্তোরার পাশের একটা ঘরে দেখলাম বিভিন্ন ধরনের কফি ।


ভাজা কফি



এই সেই বন বিড়াল, যার মল থেকে তৈরী হয় এই বাগানের বিখ্যাত লুয়াক কফি ।



কফি ভাজা হচ্ছে । ছবি তোলার অনুমতি চাইতেই, সুন্দর করে হেসে অনুমতি দিলেন। পাহাড়ি এই মানুষগুলো সব দেশে, সব অঞ্চলেই বড় সহজ , সরল, সুন্দর।



রেস্তোরার বেঞ্চে বসে ভাবছিলাম কোন কফি অর্ডার করা যায়। কিন্ত অতীব চমৎকৃত হয়ে দেখলাম অর্ডার করার আগেই ১৪ ফ্লেভারের কফি এনে হাজির এক মহিলা। জানালো এটা পুরোপুরি ফ্রি। বাগানের কফি দিয়ে অতিথিদের আপ্য্যায়ন করা হয় । এত বিভিন্ন ফ্লেভারের কফি আগে কখনই খাইনি।



রেস্তোরার পাশেই কফির দোকান। বিভিন্ন ফ্লেভারের কফি কিনে ফিরে এলাম হোটেলে।

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৩ রাত ৮:২৫
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধের দায় হযরত আলীর (রা.) হলে আমরা হযরত মুয়াবিয়াকে (রা.) কেন দোষ দেব?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ২:৪৪



সূরাঃ ৯ তাওবা, ৬০ নং আয়াতের অনুবাদ-
৬০। সদকা বা যাকাত ফকির, মিসকিন, এর কর্মচারী, মোয়াল্লাফাতে কুলুব (অন্তর আকৃষ্ট),দাসমুক্তি, ঋণ পরিশোধ, আল্লাহর পথে ও মুসাফিরের জন্য। এটা আল্লাহর বিধান।... ...বাকিটুকু পড়ুন

তোমাকে ভালোবাসি I love you

লিখেছেন তানভীর রাতুল, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৩:০২

তোমাকে ভালোবাসি বাতাসের মতো,
যেমন শিশুর কাছে বালি একটা খেলনা,
অথবা ঝড়ের মতো, যাকে কেউ বোঝে না।

I love you like the wind,
Playing like a child in the sands,
Or a storm that no... ...বাকিটুকু পড়ুন

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

×