somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদের রক্তের ওপড় দাঁড়িয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টি!!!!!!

১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথমবারের মতো ফ্যাসিবাদবিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, আলেম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে এনসিপি । এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন এই রাজনৈ্তিক দলের টাকার উৎস নিয়ে চারিদিকে প্রশ্ন তৈরী হয়েছে। এই প্রশ্নটা খুবই স্বাভাবিক প্রশ্ন । তবে শুধু এনসিপি নয় , দেশের প্রত্যেকটি রাজনৈ্তিক দলের নেতানেত্রীর কাছ থেকে তাদের দলের আয়ের উৎস জানবার একটা পরিবেশ তৈরী হওয়া প্রয়োজন । এনসিপি নেতারা বলছে তাদের অর্থের উৎস হচ্ছে শুভাকাঙ্খীরা!! নাহিদ ইসলাম সামনে পাবলিক ফান্ডিং এর মাধ্যমে স্বচ্ছভাবে দল চালানোর কথাও ঘোষনা করেছে। খুবই উত্তম চিন্তাধারা। জনগনও এটাই চায় যে আপনারা ব্যবসায়ী নয়, জনগনের টাকায় দল চালান।

রমজান মাসের প্রায় প্রতিদিনই আমরা দেখতে পারছি যে , আপনারা ইফতার পার্টির আয়োজন করছে! ইফতার পার্টির এই ধারা কেবল বাংলাদেশেই রাজনৈ্তিক দলগুলোর মাঝে প্রচলিত আছে। অন্য আর কো্ন দেশে এই ধারা চালু নাই। আপনারা কি তবে আরেকটা আওয়ামিলীগ বা বিএনপি তৈরীর চেষ্টায় আছেন ? কেন আপনারা শুভাকাংখীদের অর্থ এভাবে অপচয় করছেন ? আপনার শুভাকাংখিরা যদি আমারদের মত কেউ হয়, তবে তাদের কষ্টার্জিত অর্থ এভাবে অপচয় হতে দেখলে পছন্দ করার কথা নয়। আর যদি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে থাকেন, তবে মনে রাখবেন যে, এরা আপনাদেরকে কায়দা করে কেনার চেষ্টা করছে। আপনারা কি কোণ ফাদে পা দিচ্ছেন কিনা ভেবে দেখুন।

টকশো গুলোতে বাংলাদেশের অপরাজনীতির বিরুদ্ধে গরম গরম বক্তৃতা দেন আপনারা। শুনলে আমাদের সবার রক্তেই আগুন ধরে। আপনাদের জন্য শ্রদ্ধা , ভালবাসা উপচে পড়ে। নিজেদের অজান্তেই মন চলে যায় সেই জুলাই এর রক্ত ঝড়া দিনগুলোতে। আপনাদের বীরত্বপুর্ন সেই সময়গুলো চোখের সামনে ভেসে উঠে। আপনাদের মনে রাখতে হবে যে, এই দেশের মানুষের ভালবাসাই আপনাদের আসল সম্পদ। এই ভালবাসাকে মূল্যায়ন করতে শিখুন। শহীদের রক্তের উপড় দাঁড়িয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজক হিসাবে নাহিদ, সারজিসদের জনগন দেখতে চায় না। জনগন আপনাদের নিজেদের পাশে দেখতে চায়। আপনারা জনগনের অর্থ এমনভাবে খরচ করুন যা আমাদের দেশের রাজনীতিতে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। ডঃ ইউনুসের দিকে তাকান। দেখুন যে তিনি কিভাবে তার দিন পার করছে। ডঃ ইউনুসের অনেক আস্থা আপনাদের ওপড়। এই আস্থা নষ্ট হতে দেবেন না।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০২৫ দুপুর ২:৩১
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×