ইস্তিখারার নামাজ রাসূল (স) এর একটা সুন্নত। যখন কেউ একটা কাজ করবেন কি করবেন না এ নিয়ে সিদ্ধান্ত নিতে চিন্তায় পড়ে যান তখন এ দুই রাকাত নফল নামাজ পড়তে রাসূলুল্লাহ (স) সাহাবাদের শিক্ষা দিয়েছেন । আরবি ইস্তিখারা শব্দের অর্থ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সহায়তা কামনা করা । এখানে বিশেষ করে আল্লাহর সাহায্য কামনা করা যেহেতু আল্লাহ ভবিষ্যতের জ্ঞান রাখেন এবং সে কাজের পরিনাম জানেন ।
এখানে একটা বিষয় পরিষ্কার থাকা দরকার, যে কাজ করার কথা ভাবছেন তা যে কোনো বৈধ কাজ হতে হবে, হারাম কোনো কাজের জন্য ইস্তিখারা করা সম্পূর্ণ অবৈধ !
ইমাম বুখারী সংকলিত হাদিস (নং ১১০৯) অনুসারে জাবির ইবনে আব্দুল্লাহ (রা) বলেন রাসূলুল্লাহ (স) সাহাবীদের যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্থ হলে ইস্তিখারা নামাজ পড়তে শিক্ষা দিয়েছেন যেমন করে তিনি কোরানের সূরা শিক্ষা দিতেন এবং নামাজ পড়ে ইস্তিখারার দুআ করতে বলেছেন ।
রাসূলের (স) শিক্ষা দেয়া এ দুয়ার সংক্ষিপ্ত অর্থ অনেকটা এমন, "আল্লাহ তুমি ভবিষ্যৎ জানো, তাই তোমার জ্ঞান মতে এ কাজ (এখানে আপনি যে কাজ করার কথা ভাবছেন সে বলবেন, যেমন বিয়ে, জমি/বাড়ি/গাড়ি কেনা, চাকরিতে যোগ দেয়া ইত্যাদি হতে পারে) যদি আমার জন্য দুনিয়া ও আখিরাতে ভালো হয় তো এটাকে সহজ করে দাও আর যদি তা না হয় তো এটাকে আমা থেকে দূরে সরিয়ে দাও এবং তুমি যা নির্ধারণ কর তাতে সন্তুষ্ট থাকার তৌফিক দান করো ।" এ দোআ করে আপনি যে সিদ্ধান্ত নিবেন সে অন্য সিদ্ধান্তের চেয়ে নিশ্চয় বেশি মঙ্গলজনক হবে, ইনশাআল্লাহ ।
এ নামাজ ও দুআ পড়ার নিয়মাবলী বিস্তারিত জানতে এ লিংকে দেখতে পারেন, Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



