এটা অস্বীকার করার উপায় নেই যে, আওয়ামী লীগ এ দেশের অন্যতম একটি প্রাচীন দল। তার জন্ম ১৯৪৮ সাল অথবা ১৯৫৫ যেটাই ধরা হোক না কেন তার বয়স অর্ধশতাব্দী পার হয়েছে। মুসলিম লীগের জন্ম হয়েছিল ১৯০৬ সালে। এই দলটি এখন প্রায় অস্তিত্বহীন। জামায়াতের জন্ম ১৯৪১ সালে। এই হিসেবে জামায়াত আওয়ামী লীগের চেয়ে বয়সে বড় হলেও তার অবয়ব ছোট হবার কারণে অনেকের চোখেই আওয়ামী লীগ জ্যেষ্ঠতার তালিকায় শীর্ষে উঠে এসেছে। এই হিসেবে এই দলের নীতি-নৈতিকতা, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়া এবং তার নেতা-নেত্রীদের আচরণে জ্যেষ্ঠতা ও পরিপক্কতার ছাপ থাকবে এবং দেশপ্রেমের প্রতিফলন ঘটবে এটা মানুষের স্বাভাবিক প্রত্যাশা।
কিন্তু অতীতের ন্যায় সম্প্রতি এই দলের জেনারেল সেক্রেটারী জনাব আবদুল জলিল ও আরো কিছু সিনিয়র কর্মকর্তা রিমান্ডে গিয়ে দল ও নেতৃত্ব সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তা যদি সত্য হয় তাহলে এই দলটি সামগ্রিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে বলে মনে হয়। এ ক্ষেত্রে এ দেশে রাজনীতি করার অধিকার আর তাদের থাকে না। আর যদি সত্য না হয় তাহলেও এই দলটির নেতৃত্বের মান নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং এ ক্ষেত্রেও মানুষের সকল প্রত্যাশা ভেঙ্গে চুরমার হয়ে যায়।
বলাবাহুল্য, জনাব আবদুল জলিল সম্প্রতি সেন্ট্রাল জেল থেকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার কাছে একটি চিঠি দিয়েছেন।
জনাব আবদুল জলিল তার চিঠিতে শারীরিক কারণে তার পরিবার এবং ছোট ছোট ছেলেমেয়েদের মুখের দিকে চেয়ে প্রয়োজনবোধে রাজনীতি থেকে অবসর নেয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল হওয়া সত্ত্বেও ‘আমাদের কারণে’ দলটি তার গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলেছে। তার চিঠি অনুযায়ী শেখ হাসিনা এককভাবে সিদ্ধান্ত দিয়ে দল পরিচালনার ফলে দলের গণতান্ত্রিক চরিত্র ধ্বংস হয়ে যায়। সভানেত্রী তার একক কতৃত্ব এমনভাবে ব্যবহার করেছেন যেখানে তার সিদ্ধান্তের বাইরে যাবার কোন পরিবেশ বা সুযোগ ছিলো না। কারুর আপত্তি তিনি শুনতেও রাজি ছিলেন না।
জনাব জলিল তার পত্রে সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে মুক্তির জন্য নিজের অসহায় অবস্থা তুলে ধরেছেন এবং বলেছেন যে, তিনি হৃদরোগ, কিডনী সমস্যা, প্রস্টেট সমস্যা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। তিনি বলেছেন যে, তার হার্টের বাইপাস সার্জারী হয়েছে, তাতে পেসমেকার লাগানো হয়েছে, ২০০৬ সালে স্টান্টও লাগানো হয়েছে, তার জীবন বিপন্ন। এ প্রেক্ষিতে তিনি সরকারের অনুকম্পা কামনা করেছেন। পাশাপাশি তিনি শেখ হাসিনার কর্মকাণ্ডেরও কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন যে, শেখ হাসিনা নিজের, দলের এবং দেশের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ফলে দেশে এক অস্থিরতার সৃষ্টি হয়েছে। তার এসব কর্মকাণ্ড সমর্থনযোগ্য নয়। তিনি আরো বলেছেন যে, নেত্রীর কারণে তিনি স্বাধীনভাবে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারেননি। তিনি সরকারের যাবতীয় কাজের বৈধতা দেয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন।
ছহি হাসিনা নামা -২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮০টি মন্তব্য ০টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
নিউইয়র্কের ডায়েরী ২: এভাবেই জীবন কেটে যাচ্ছে জীবনের নিয়মে

লং আইল্যান্ডের একটি রাসবেরি ফার্মে গত সপ্তাহে
এক লোক একটা মাছি মারার জন্য পেপার গোল করে তাড়া করছে। মাছিটি উড়ে গিয়ে দেয়ালে বসল। লোকটা যেই মারতে যাবে, মাছিটি হাতজোড় করে... ...বাকিটুকু পড়ুন
হোমিওপ্যাথি হচ্ছে একটি ধাপ্পাবাজ কিবিরাজি চিকিৎসা পদ্ধতি এর বৈজ্ঞানিক কোন ভিত্তি নেই

হোমিওপ্যাথি যে একটি ভাঁতাবাজি চিকিৎসা পদ্ধতি তা আমি আগেও জানতাম কিন্তু আমি কখনো এর বিরুদ্ধে কথা বলিনি বা কোথাও কিছু লিখিনি- তবে আজ কি মনে করে চ্যাটজিপিটির কাছে... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ ভ্রম

চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন
পাহাড় আমি ভালোবাসি
পাহাড় আমি ভালোবাসি
...........................................

চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।
পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।
ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন
পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।