একবার দুই সর্দারজী উকিল মামলা লড়তেছে । সাক্ষী দিতে আইছে এক বয়স্ক মহিলা তারে আসামীর উকিল জিগায়, 'আমারে চেনেন মাইজী?
'তোমারে চিনবো না? মাথাখারাপ! তুমি এই শহরের সবচেয়ে দুষ্ট লোক! ছোটবেলায় তুমি ইস্কুল পালায়া ডাংগুলি খেলতা । এখন হইছো উকিল! হাহ্, লোকে বলে তুমি এখন মাইনষের জমির দলিল জাল কইরা টুপাইস কামাই করো!'
সর্দারজী মুক্তার সিং ভ্যাবাচ্যাকা খায়া সরকারী উকিল পেশকার সিংকে দেখায় দিছে 'হেরে চিনেন?'
'হেরে তো আমাগো শহরের সমস্ত কুত্তা-বিলাই চেনে । ঘরে বউ থাকতে পরকীয়া প্রেমের জন্য খ্যাতিমান পেশকার সিং । নিজের আত্বীয় স্বজনগোরে ভিটামাটি ছাড়া করছে । শোনা যায় গতবছর ম্যানহোলের ঢাকনা কেলেংকারীর সাথে সে জড়িত ছিল ।'
এই সময় জজ হাতুড়ি ঠুইকা উকিল দুইটারে নিজের খাসকামরায় নিয়া গেল । সর্দারজী হাকিম সিং জবরদস্ত বিচারক ।
'শোনো বাঞ্চুত উকিলেরা ! তোমরা কেউ আবার যদি আবার সাক্ষীরে প্রশ্ন করো "আপনি জজ হাকিম সিংরে চেনেন?" তাইলে আদালত অবমাননা র দায়ে আমি তারে পাঁচ বছর জেল দিমু!'
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৪:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




