somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোঁদপ্রকরণ

০৩ রা ডিসেম্বর, ২০১২ সকাল ১০:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

'পোঁদ' শব্দটি মোটামুটি একটি সুশীলজনস্বীকৃত গুরুতর অশ্লীল শব্দ হলেও আঞ্চলিক বাংলার বাগ্বিধিতে এর প্রয়োগবাহুল্য দেখে রীতিমত চমকে গেলাম। ছোটকালে ব্যকরণ ক্লাসে 'একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ'এর পড়া ঠিকমতো দিতে পারিনি বলে মাস্টারমশায়, মেরে 'পোঁদের ছাল তুলে নেবার' ইচ্ছা পোষণ করেছেন হরহামেশাই। কিন্তু সেদিনের সেই মাস্টারমশায় কি জানতেন, তাঁর সেই মলাটমোড়া ব্যকরণ বইয়ে যেই শব্দটি স্থান পায়নি, তার ব্যবহারিক প্রয়োগের ব্যাপকতা অন্যসব শব্দগুলোকে কীরুপে ছাড়িয়ে গেছে! আঞ্চলিক বাংলায় এই 'পোঁদ' শব্দটি বাক্যের গঠনশৈলী এবং অর্থোদ্যকতাকে কেমনটা অলংকৃত করেছে সেটা সচেতনচক্ষে একটু দেখা নেয়া যাক-

-পোঁদের ছাল তুলে নেওয়া (মর্মন্তুদ বেত্রাঘাত)ঃ যে পড়া ঠিকমতো বলতে পারবে না, মেরে তার পোঁদের ছাল তুলে নেব।

-পোঁদের পালক ছিঁড়ে ফেলা (অতিষ্ট করে তোলা)ঃ ছেলেটা আজ কয়েকদিন ধরে একটা ব্যাডমিন্টন র‍্যাকেট কিনে দেবার জন্য আমার পোঁদের পালক ছিড়ে ফেলছে।

-পোঁদের বল (শক্তির সর্বাংশ)ঃ প্যাঁকে আটকে যাওয়া রিকশাটা ঠেলতে গিয়ে আমার পোঁদের বল সব বেরিয়ে গেল।

-পোঁদে চর্বি জমা (আয়েসী ভাব অর্জন)ঃ কোনো কাজ-কামের কোনো বালাই নেই, সারাদিন শুয়ে-বসে-খেয়ে ছেলেটার পোঁদে চর্বি জমে গেছে।

-পোঁদ মেরে দেওয়া (বহুবোধার্থক, মোটাদাগে 'সর্বশান্ত করা')ঃ আজ এনামুলের ব্যাটিং দেখেছিস। একেবারে ওয়েস্টিন্ডিজের পোঁদ মেরে দিয়েছে।

-পোঁদের গরজ (অযাচিত দায়)ঃ ওরা ভাই-ভাই কাইজ্যা করছে আমি কেন ছুটাতে যাব? আমার কি পোঁদের গরজ পড়েছে?

-পোঁদকে সূর্য দেখিয়ে ওঠা (বিলম্বিত শয্যাত্যাগ)ঃ ছেলেটা সারারাত ফেসবুকে পড়ে থাকে, আর সকালে পোঁদকে সূর্য দেখিয়ে ওঠে।

-পোঁদ ফেটে যাওয়া (বেদনা-শ্রম-ক্লেশ সহন)ঃ থিসিসের জন্য সারাদিন খাটতে খাটতে আমার পোঁদ ফেটে যাচ্ছে।

পোঁদে লাথি পড়া (কর্মোদ্যোগপ্রাপ্ত হওয়া/সম্বিত ফেরা)ঃ পোঁদে লাথি না পড়লে আবুল কাজটা কখনই ঠিকমতো করবে না।

পোঁদে গু আসা (ইলাভেন্থ আওয়ারে উপনীত হওয়া)ঃ সারাবছর পড়াশুনার কোনো খবর নেই, পরীক্ষা এলে দৌড়াদৌড়ি। পোঁদে গু না আসা পর্যন্ত কোনো কাজই হয়না, তাইনা?

পোঁদে আঙুল দেওয়া (অযথা বিরক্ত করা)ঃ তোকে কে বলেচে ঐ গুন্ডা টাইপ ছেলেটার পোঁদে আঙুল দিতে। এবার ঠ্যালা বুঝবি...।

পোঁদেপোঁদে হাঁটা (পেছন পেছন হাঁটা)- বাচ্চাটার জন্য ঘরের কোনো কাজই ঠিকভাবে করতে পারি না। সারাদিন আমার পোঁদেপোঁদে হাঁটে।

-পোঁদ বাগা দেওয়া (নিতান্ত নিরুপায় অর্থে...)ঃ দিনদিন আয়রোজগারের যে বেহাল অবস্থা, কয়েকদিন পর মহাজনকে পোঁদ বাগা দিতে হবে।

-পোঁদে-পিঠে লাগা (উঠেপড়ে লাগা)ঃ সাইনটা করিয়ে নেবার জন্য স্যারের পোঁদে-পিঠে লাগা ছাড়া উপায় নেই।

... এমনই আরওতো ঢের আছে হয়তো। সবগুলো এইমুহুর্তে মনে পড়ছে না।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×