somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম আযমকে গ্রেফতারের নির্দেশ আসছে : কামরুল-- সবাই তালিয়া বাজান।

১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর (সাকা) গ্রেফতারকে ‘বিজয় দিবসের উপহার’ বলে বর্ণনা করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। একই সঙ্গে তিনি এমন আশাবাদ ব্যক্ত করে বলেন, গোলাম আযমকে গ্রেফতারেও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের নির্দেশ শিগগিরই আসবে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আগামী দুই মাসের মধ্যে চার থেকে ছয়জন যুদ্ধাপরাধীর বিচার শুরু হবে বলেও জানান তিনি। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে সরকারের আন্তরিকতার কোন অভাব নেই মন্তব্য করে কামরুল বলেন, ৪০ বছর আগের ঘটনা তদন্ত করতে সময় লাগবে। এক্ষেত্রে হতাশ হলে চলবে না।
সাকা চৌধুরীর গ্রেফতার প্রক্রিয়ার বর্ণনা দিয়ে কামরুল ইসলাম বলেন, আশা করছি, রোববার ট্রাইব্যুনালে তাকে গ্রেফতার দেখানো হবে। সাকা চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির ডাকা হরতালের সমালোচনাও করেন তিনি। বিজয়ের দিবসে সাকা চৌধুরীর গ্রেফতারের প্রসঙ্গ ধরে তিনি স্লোগানের সুরে বলেন, ‘বিজয় দিবসের উপহার, সাকা চৌধুরী গ্রেফতার’। একাত্তরের ঘাতকদের বিএনপি মদদ দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বেই ঘাতকরা পরিচালিত হচ্ছে। সাকা চৌধুরীর মতো চিহ্নিত যুদ্ধাপরাধীকে রক্ষায় তারা হরতাল দিয়েছে।
মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত, যুদ্ধপরাধীদের শিরোমনি জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমকে শিগগিরই গ্রেফতারের নির্দেশ ট্রাইব্যুনাল দেবে আশা করে কামরুল বলেন, যারা গণহত্যা করেছে, তাদের কাউকে ক্ষমা করা হবে না। তিনি বলেন, ঘাতকদের বিচারের সব প্রস্তুতি আমরা নিয়েছি। কেউ জেলে আছে। যারা বাইরে আছে তদন্ত সাপেক্ষে তাদের গ্রেফতারেও পদক্ষেপ নেয়া হবে।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালকে ‘একটি জাতীয় ট্রাইব-্যনাল’ আখ্যা দিয়ে কামরুল বলেন, প্রথমে গুরুত্বপূর্ণ যুদ্ধাপরাধীদের বিচার শুরু হবে। আগামী দুই মাসের মধ্যে চার থেকে ছয়জনের বিচার শুরু হবে। ২০১১ সালের মধ্যে আরও ১১ জনের বিচার শুরু হবে। এরপর বিভিন্ন অঞ্চলের ঘাতকদের বিচার হবে।
খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কুমকুম প্রমুখ বক্তৃতা করেন।

সুত্রঃ Click This Link
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×