একটা ঘুড়ি ওড়ানোর স্বপ্ন ছিল আজীবন
সোনালী ফ্রেমের গোলাপী রঙের ঘুড়ি
ঘুড়ি উড়বে আমার অনন্ত অম্বরে
লাটাই থাকবে বাধা আমার অন্তরে
যেন আত্মার সাথে আত্মার জোড়া-জুড়ি
আমার সোনালী ফ্রেমের গোলাপী রঙের ঘুড়ি।
তোমার সাথে সে সপ্নের কথা বলতেই
সপ্নের ভেতর, সপ্নের সাথে চলতেই
আশায় বুক বেধে, আপন মনে আপনে
ভাসি আর ডুবি অনন্ত পবনে-
নিজের ভেতর নিজে দিনরাত উড়ি
আমার সোনালী ফ্রেমের গোলাপী রঙের ঘুড়ি।
যখন ঘুড়ি মধ্য আকাশে
নাচে আর দোলে আশার বাতাশে
হঠাৎ সুতো কাঁটা, আমি ঘুড়ি ঘুর্নিপাকে আঁটা
তোমার হাতে অন্য লাটাই ধরা
সপ্নের ঘুড়ি, তার সপ্নেই ওড়া-উড়ি
আমার সোনালী ফ্রেমের গোলাপী রঙের ঘুড়ি।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




