somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি, আমার ভেতর থেকে নামি।

আমার পরিসংখ্যান

ধুনকর
quote icon
একটা মহৎ হৃদয়, আমার প্রিয় মন্দির গৃহ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মন-জানালা

লিখেছেন ধুনকর, ১০ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৪:১৬



আমার এমন কি হয়েছে?
আচ্ছা, কি হয় পেলে? না পেলেই-বা কি?
বা আমার কি হতো?
ময়ূরীরা পেখম মেলতো?
প্রজাপতি ডানা?
আকাশটাকে আরো নীল দেখাতো?
ফাগুনে শিমুল-বনে আগুন?
মন-জমিনে জ্যোৎস্না গলে নদী হতো?
বৃষ্টি ঝরে কান্না?
আমার তা মনে হয় না।

তবে একটা জিনিস হতো -
আমার এ-মন মনের ঘরে
একটা মন-জানালা পেতো। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

আপনি মানুষটা কেমন?

লিখেছেন ধুনকর, ২৬ শে মে, ২০২০ রাত ২:৩৬



আপনি মানুষটা কেমন? কেউ যখন আমাকে জিজ্ঞেস করে –
আমি বলি আমি অর্ধেক ভাল অর্ধেক খারাপ। সেটা কেমন, একটু ঝেড়ে কাশি - আমি অর্ধেক ভাল মানে আমি কারোর অনিষ্ঠ করিনা, কারোর হক নষ্ট করিনা, কারোর মনে ব্যাথা দিইনা সর্বপরি কারোর মাথায় কাঁঠাল ভাঙ্গি না। কিন্তু কেউ আমারে ধোকা দিলে, অনিষ্ঠ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৪০৭ বার পঠিত     like!

আত্মার কথোপকথন

লিখেছেন ধুনকর, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:৪৩

কোন এক নির্জন প্রতূষে,
অথবা সন্ধ্যার আধো-আলো, আধো-ছাঁয়া ক্ষণে
বোহেমিয়ান মনকে যদি বাঁধো সিথানের বাতায়নে,
এ সুরের মূর্ছনা তোমাকে নেবেই নেবে -
আত্মার সাথে আত্মার কথোপকথনে। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

সীমান্ত

লিখেছেন ধুনকর, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:২৪



তুমি হঠাৎ হঠাৎ আমাকে পাগল করে
ফিরে যাও নিজের আসনে,
নিজের চিরচেনা জগতে, যেন কিছুই হয়নি।
তোমার জন্য যা বিনোদন,
আমার জন্য তা রক্তক্ষরণ।
তোমার সীমান্তে আমার বসন্তের আহাজারি,
কাঁটাতারে জড়িয়ে যাচ্ছে আমার পেলব পালক -
সে কি তুমি বোঝ? বোঝ না?
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     like!

দ্বন্দ্ব

লিখেছেন ধুনকর, ০১ লা ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৪১

ভিতরটা দ্বন্দ্বে খাক
পেলাম তবে আধা-আধি
অভিলাষী আধাপ্রাপ্ত মন
পুরোটা পাওয়ার নেশায় বুদ
এ কোন অচিন বৃক্ষের মধ্যাবধি আমি
মগডালের মই পাবোনা আমি জানি
আবার নিচে নামার মই গেছে হারিয়ে
কোথায় আমার পথ, আমি কী জানি ?
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

খারাপবাসা

লিখেছেন ধুনকর, ৩১ শে জানুয়ারি, ২০২০ ভোর ৫:২৭

ভাবছি ফিরে যাবো শ্বাপদসঙ্কুল অরণ্যে,
হায়েনার হাতে হাত রেখে হিংস্র থাবায় ছিঁড়ে খাবো হরিণীর মাংস,
আমার মুখোমন্ডল হয়ে উঠবে রক্তে রঙ্গিন।
কেন নয় এমন রক্ত-মাখানো মুখ ?
উদর ভর্তি তাজা মাংস ?
আমাকে দেখে সবাই ভয়ে, ঘৃণায়, চিৎকারে
বন্ধ করবে জানালা ও দরজার কপাট,
কিন্তু তোমার সে অধিকার নাই -
ভয় পাওয়ার, ঘৃনা করার,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২০০ বার পঠিত     like!

খোঁড়া-খুঁড়ির কাজ চলছে...

লিখেছেন ধুনকর, ৩০ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৬

রাস্তা খোঁড়া-খুঁড়ি চলছে অনেক
হৃদয় খোঁড়া-খুঁড়ির কাজ বন্ধ,
পথ হারিয়েছি চোরা গলিতে
তৃতীয় নয়ন আজ অন্ধ। বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

জীবনের ম্যাথমেটিক্স

লিখেছেন ধুনকর, ৩০ শে জানুয়ারি, ২০২০ সকাল ১১:০৯


একটা চার লাইনের লেখা পোষ্ট করেছিলাম এই সামুতে আমার নতুন খোলা অন্য একটি নিক দিয়ে, পাবলিশড হয়নি। মনে হয় প্রথম লেখা, তার উপর চার লাইন, আমি গননায় আসিনি – “ও গাঁয়ে আমার কোন ঘরবাড়ী নেই”। কাঁচা হাতের ক্ষুদ্র লেখা – বাদ দেন।

তারপরও মনটা খঁচ-খঁচ করলো, একটু ভার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     like!

পহেলা বৈশাখ, ১৪০০

লিখেছেন ধুনকর, ৩০ শে জানুয়ারি, ২০২০ ভোর ৪:৪৩

একটা ঘাসফুল একটা লিপলেট
গন্ধহীন বর্ণহীন বিনিময়,
একটা গরমের দিন, একটা অপেক্ষার দিন,
মনে রাখার জন্য কত অনুনয়। বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৩৭ বার পঠিত     like!

এটা কোন গান হলো কি-না, নরম মন্তব্য আশা করি

লিখেছেন ধুনকর, ১৭ ই মে, ২০১১ ভোর ৫:০১

স্বপ্ন দেখবো বলে এই অবিরাম পথচলা
শুনেছি স্বপ্নে যায় অনেক কথা বলা
ও চারুমতি, মিলবে কি অনুমতি
তোমাকে নিয়ে স্বপ্নডানায় ভাসা

যদি নির্দ্বিধায় রাখ এ হাতে হাত
আমার স্বপ্ন তোমাকে ছোঁবে
আমার যত বিশ্বাস, প্রতিটি শ্বাস-প্রশ্বাস
সিক্ত হবে তোমার অনুভবে
ফিরে তাকাও একবার, আমি আসিব ফিরে বার বার
যদি পাই এ পোড়া-মনে এতটুকু আশা।
ও চারুমতি, মিলবে কি অনুমতি
তোমাকে নিয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৮ বার পঠিত     like!

একটা দেশের গান

লিখেছেন ধুনকর, ১৪ ই মে, ২০১১ ভোর ৫:১২

আমি আকাশ ছুঁয়েছি, তবু আমার
ঘর বিছানা বালিশ পড়ে আছে ধুলোয়
আমি পাতাল ফুঁড়েছি, সোনার মেডেল পেয়েছি, তবু আমার
মায়ের জীবন এখনো বাঁধা আছে ভাঙা কুলোয়।
হায়রে আমার জনম দুঃখী, অভাগিনী মা....
তোকে নিয়ে একটা দিনও ভাবতে চাইলাম না।

তোর পদ্মা যমুনা মেঘনায় এখন চলে গরুর গাড়ী
বেকার যুবক দলে দলে দিচ্ছে মধ্যপ্রাচ্যে পাড়ী
সেলাই দিদিরা মরছে পুড়ে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

আরো একটা গান

লিখেছেন ধুনকর, ১৪ ই মে, ২০১১ ভোর ৪:০৩

কষ্টের কথা কাকে বলি, কষ্ট কাকে বলে
কষ্টের ভার সইতে নারি, কষ্টে জীবন জ্বলে
আমি চলি পিছু পিছু, কষ্ট আগে চলে।

হরেক রকম কষ্ট আমার, কষ্টে বসবাস
নীল কষ্ট, লাল কষ্ট, কষ্ট বারো মাস
কষ্টের ভারে নষ্ট আমি, বাঁচতে তবু হবে
তোমায় দেখে বুঝতে পারি, জীবন কাকে বলে
আমি চলি পিছু পিছু, কষ্ট আগে চলে।

কষ্ট আছে হরেক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

আরো একটা গান

লিখেছেন ধুনকর, ১৪ ই মে, ২০১১ রাত ৩:৪৫

একটুও ডুব দিতে পারিনা অতীতে
একরাশ কষ্ট আমাকে ভাসিয়ে তোলে
একরাশ বেদনা আমাকে ভাসায় অথই জলে।

তাহলে কি সব এখানেই শেষ, কিছুই কি নেই অবশেষ
শৈশবে, কৈশরে ফেরা আর হবেনা কোন কালে
একরাশ কষ্ট আমাকে ভাসিয়ে তোলে।

তুমি ছাড়া আমার অতীত কি কিছুই ছিলনা
কোথায় সেই গোল্লাছুট হা-ডু-ডু, কোথায় প্রিয় খেলনা
যখনি তাদের ফিরে পাই স্মৃতির রোদ্দুরে
তুমি এসে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২ বার পঠিত     like!

বন্ধু, কল করিস তখন

লিখেছেন ধুনকর, ১১ ই মে, ২০১১ রাত ১:১৮

মাঝে মাঝে খোঁজ নিস-
যখন দুঃসহ গরমের দিনে হাতে তাল পাখা
বউ এর হাতে দীর্ঘ বাজারের লিষ্ট
ছেলেমেয়েরা বেপোরোয়া-
কিন্তু, যখন দাঁড়াই জানালার পাশে- একাকী
মনের রান-ওয়েতে তখন ল্যান্ড করে
৯০ দশকের স্মৃতি ভরা বোয়িং ৭০৭, একটার পর একটা....
বন্ধু, কল করিস তখন।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

একটা গান লেখার অপচেষ্টা !!!!!

লিখেছেন ধুনকর, ২৬ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৩৭

একটা ঘুড়ি ওড়ানোর স্বপ্ন ছিল আজীবন
সোনালী ফ্রেমের গোলাপী রঙের ঘুড়ি
ঘুড়ি উড়বে আমার অনন্ত অম্বরে
লাটাই থাকবে বাধা আমার অন্তরে
যেন আত্মার সাথে আত্মার জোড়া-জুড়ি
আমার সোনালী ফ্রেমের গোলাপী রঙের ঘুড়ি।

তোমার সাথে সে সপ্নের কথা বলতেই
সপ্নের ভেতর, সপ্নের সাথে চলতেই
আশায় বুক বেধে, আপন মনে আপনে
ভাসি আর ডুবি অনন্ত পবনে-
নিজের ভেতর নিজে দিনরাত উড়ি
আমার সোনালী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৫২১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ