ভাবছি ফিরে যাবো শ্বাপদসঙ্কুল অরণ্যে,
হায়েনার হাতে হাত রেখে হিংস্র থাবায় ছিঁড়ে খাবো হরিণীর মাংস,
আমার মুখোমন্ডল হয়ে উঠবে রক্তে রঙ্গিন।
কেন নয় এমন রক্ত-মাখানো মুখ ?
উদর ভর্তি তাজা মাংস ?
আমাকে দেখে সবাই ভয়ে, ঘৃণায়, চিৎকারে
বন্ধ করবে জানালা ও দরজার কপাট,
কিন্তু তোমার সে অধিকার নাই -
ভয় পাওয়ার, ঘৃনা করার, চিৎকারে আকাশ ফাটানোর।
কোন অধিকার নাই -
ভাল থাকলে ভালতো বাসোনি কখনো,
তবে কোন অধিকার খারাপবাসার ?
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




