একটুও ডুব দিতে পারিনা অতীতে
একরাশ কষ্ট আমাকে ভাসিয়ে তোলে
একরাশ বেদনা আমাকে ভাসায় অথই জলে।
তাহলে কি সব এখানেই শেষ, কিছুই কি নেই অবশেষ
শৈশবে, কৈশরে ফেরা আর হবেনা কোন কালে
একরাশ কষ্ট আমাকে ভাসিয়ে তোলে।
তুমি ছাড়া আমার অতীত কি কিছুই ছিলনা
কোথায় সেই গোল্লাছুট হা-ডু-ডু, কোথায় প্রিয় খেলনা
যখনি তাদের ফিরে পাই স্মৃতির রোদ্দুরে
তুমি এসে উকি দাও মনে হালকা পর্দা ফেলে
একরাশ কষ্ট আমাকে ভাসিয়ে তোলে।
তুমি মুখ ফিরাও, ফিরে যাও মনের জানালা থেকে
যেমনি ফিরিয়েছিলে মুখ সেদিন পড়ন্ত বিকেলে
শুন্যে লুটাক মনের ক্যানভাস, স্বপ্নের রং-তুলি
আর পিষ্ট হতে চাই না স্মতির যাতা-কলে
একরাশ কষ্ট আমাকে ভাসিয়ে তোলে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




