কষ্টের কথা কাকে বলি, কষ্ট কাকে বলে
কষ্টের ভার সইতে নারি, কষ্টে জীবন জ্বলে
আমি চলি পিছু পিছু, কষ্ট আগে চলে।
হরেক রকম কষ্ট আমার, কষ্টে বসবাস
নীল কষ্ট, লাল কষ্ট, কষ্ট বারো মাস
কষ্টের ভারে নষ্ট আমি, বাঁচতে তবু হবে
তোমায় দেখে বুঝতে পারি, জীবন কাকে বলে
আমি চলি পিছু পিছু, কষ্ট আগে চলে।
কষ্ট আছে হরেক রকম, কষ্ট নেবে ভাই
বিলিয়ে দিয়ে সব কষ্ট, হালকা হতে চাই
ভালই আছো, ভালই থেকো, ভাল থাকতে হবে
তা না হলে নিজের সুখ সবই যাবে জলে
আমি চলি পিছু পিছু, কষ্ট আগে চলে।
এখন আমার একটা চাওয়া, জানতে চাওয়া তোমায়
সব কিছু কি হলো পাওয়া, কষ্টে ফেলে আমায়
তা যদি না হবে, জীবন বৃথা তবে
কষ্ট তোমার কম হবে না, পড়বে আমার দলে
আমি চলি পিছু পিছু, কষ্ট আগে চলে।
কষ্টের কথা কাকে বলি, কষ্ট কাকে বলে
কষ্টের ভার সইতে নারি, কষ্টে জীবন জ্বলে
আমি চলি পিছু পিছু, কষ্ট আগে চলে।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




