স্বপ্ন দেখবো বলে এই অবিরাম পথচলা
শুনেছি স্বপ্নে যায় অনেক কথা বলা
ও চারুমতি, মিলবে কি অনুমতি
তোমাকে নিয়ে স্বপ্নডানায় ভাসা
যদি নির্দ্বিধায় রাখ এ হাতে হাত
আমার স্বপ্ন তোমাকে ছোঁবে
আমার যত বিশ্বাস, প্রতিটি শ্বাস-প্রশ্বাস
সিক্ত হবে তোমার অনুভবে
ফিরে তাকাও একবার, আমি আসিব ফিরে বার বার
যদি পাই এ পোড়া-মনে এতটুকু আশা।
ও চারুমতি, মিলবে কি অনুমতি
তোমাকে নিয়ে স্বপ্নডানায় ভাসা।
বিশ্বাস তো যায় না কোন আইনে ফেলা
পিরিতি যেমন কোনো রীতি মানে না
এ আমার হৃদয়েয় অনুনয়, চলো করি জীবন বিনিময়
আমার অলিন্দ নিলয়ে, যদি কান পাতো সবিনয়ে
তোমারি পায়ের আওয়াজ, তোমারই যাওয়া-আসা
ও চারুমতি, মিলবে কি অনুমতি
তোমাকে নিয়ে স্বপ্নডানায় ভাসা।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




