somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ কি জন্ম থেকেই বর্ণবাদী নয় ?

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা-১ : সদ্যভূমিষ্ঠশিশুর পিতামাতার প্রতি আগ্রহী শ্রোতার প্রথম প্রশ্ন 'ছেলে নাকি মেয়ে ?'
এরপরের প্রশ্নটা অবধারিতভাবেই 'দেখতে কেমন হইছে ?'

ঘটনা-২ : নবম-দশম শ্রেণীর একটি মেয়ে অনার্স পড়ুয়া এক ছাত্রের কাছে প্রাইভেট পড়ে ।মেয়েটির বান্ধবী বা ছেলেটির বন্ধুদের প্রথম
প্রশ্নই হবে 'ছেলেটি বা মেয়েটি দেখতে কেমন ?'

ঘটনা-৩ : একটি ছেলে একটি মেয়ের বা একটি মেয়ে একটি ছেলের প্রেমে পড়ল । বিষয়টি জানতে পারলে মেয়েটির বান্ধবী বা ছেলেটির বন্ধুদের প্রথম প্রশ্ন 'দেখতে কেমনরে ?'

ঘটনা-৪ : পাশের বাড়ীতে নতুন বউ এসেছে । প্রতিবেশীদের প্রথম প্রশ্ন 'বউ দেখতে কেমন ?'
____________________________________________________________
এই 'দেখতে কেমন' প্রশ্নটি অনেক সময়ই সঠিক উত্তরে টিক দেয়ার মত ।
অর্থাত 'সুন্দর নাকি অসুন্দর' ।স্পষ্ট করে বলতে গেলে 'ফর্সা নাকি কালো' । সুন্দর বা ফর্সা হলে উত্তরদাতা তৃপ্তি করে বলে 'মাসাআল্লাহ !'
বা একটু ভাব নিয়ে বলে 'দেখতে খারাপ না ।ভালোই ।' তেমন সুন্দর বা ফর্সা না হলে এই তৃপ্তি বা ভাব কোনটাই থাকেনা ।
কালো হলে তাকে শ্যামলা ;শ্যামলা হলে উজ্জ্বল শ্যামলা ;উজ্জ্বল শ্যামলা হলে তাকে ফর্সা বলে মেকি তৃপ্তি পাওয়ার চেষ্টা করে ।অনেক সময় উত্তরটিকে ঘুরিয়ে বলে 'ধুর! চেহারা দিয়ে কি হবে ?' বা 'বর্ণ যাই হোক চেহারার কাটিং ভালো বা ফিগার ভালো ।'
তাতেও বুঝাই যায় মনের কোণে লুকিয়ে থাকা অতৃপ্তি বা হীনমণ্যতা ।

না ।আমি বলছিনা যে এটা অন্যায় ।এটাই মানবমনের এক সহজাত প্রবৃত্তি ।
একজন মা ও তার 'দেখতে ভালোনা' ছেলেকে খুব ভালোবাসলেও কখনোই গর্ব করে বলেনা 'আমার ছেলেটি দেখতে মাসাআল্লাহ খুব সুন্দর' ।
আল্লাহতাআলাও তাঁর প্রিয় বন্ধু রাসূল (সঃ) কে খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর চেহারা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন ।
আমাদের মস্তিষ্কও একই গঠনের কালো ও ফর্সার মধ্যে ফর্সাকেই সুন্দর বলে গ্রহণ করে ।
তাহলে কেন বা কিভাবে আমরা তা অস্বীকার করবো ।কেন আমরা নিজেদের 'আজন্ম বর্ণবাদী' পরিচয়কে অস্বীকার করে 'মানুষ সৌন্দর্যের পূজারী' বলে আত্মতৃপ্তি লাভ করি ?
কেন এই ভন্ডামী ?
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×