somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষণের জন্যে নাকি গণতন্ত্রই দায়ী !!!

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা :গত পরশু টিউশনি করাতে চেরাগীপাহাড়ে গিয়ে দেখি ৩০ থেকে ৪০ জনের এক মানববন্ধন ।
ব্যানারে লেখা- নারী নির্যাতন বন্ধ কর।
আয়োজনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ।
বাহ বেশ বেশ ।
মাইক হাতে একজন মধ্যবয়স্ক লোক বক্তৃতা দিচ্ছেন ।আগ্রহ নিয়ে শুনতে থাকলাম ।তো উনার কথার সারমর্ম হলো সমাজে যত নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে সবকিছুর জন্যেই গণতন্ত্র দায়ী । সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ ।

আমার কথা : গণতান্ত্রিক সভ্যতার বিপরীত বিশ্লেষণ হিসেবেই কার্ল মার্কস উপস্থাপন করেন সাম্যবাদ ও সমাজতন্ত্রের রাজনৈতিক দর্শন। ধনতন্ত্র থেকে সাম্যবাদে উত্তরনের মধ্যবর্তী দশা - কে বলা হয় সমাজতান্ত্রিক অধ্যায়। সমাজতন্ত্রকে কার্যকরী করার জন্য কেড়ে নেয়া হয় ব্যক্তি স্বাধীনতা। জাতীয় পরিসরে চাপিয়ে দেয়া হয় একটি বিশেষ শ্রেণীর একনায়কত্ব। রাষ্ট্রীয়করণের মাধ্যমে উৎপাদন যন্ত্রগুলোর ভাগ্য বিধাতা হয়ে উঠেন দলীয় নেতারা। উৎপাদন শক্তির স্বাভাবিক বিকাশের সব সম্ভাবনা ও পথ রূদ্ধ করে দেয়া হয়। অনুপ্রেরণাহীন উৎপাদন ব্যবস্থায় উৎপাদনের মাত্রা কমে যায়। অস্বাভাবিকভাবে মানুষকে রূপান্তরিত করার চেষ্টা চালানো হয় যন্ত্রে।
সংক্ষেপে এটাই হলো সমাজতন্ত্র ।
হাসি পায় যখন এসব গংরা সাধু-সুশীল সেজে শ্রেণী বিভাজনের বিরুদ্ধে কথা বলে ।বর্তমান সমাজের সকল দুর্নীতি অনাচার এমনকি ধর্ষণের জন্য তারা গণতন্ত্রকে দায়ী করে ।
পত্রিকায় বড় বড় কলাম লেখে ।অখচ সেই তারাই গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনে ভোটের রাজনীতি করে । ভোট ভিক্ষা করে ।তাদের ভন্ডামীর সাতকাহন নয় চৌদ্দকাহন বলেও শেষ করা যাবেনা ।
শুধু এতটুকুন বলে শেষ করি যে 'বেড়ার ঐ পাশের ঘাসের জন্য গরু' হবেননা ।বর্তমান গণতন্ত্র অনেক ক্ষেত্রে আমাদের মুক্তি দিতে ব্যর্থ হলেও ভাববেননা যে সমাজতন্ত্রই একমাত্র মুক্তির পথ ।
সমাজতন্ত্রের নিঃসাড়তা আজ বিশ্ব পরিসরে প্রমাণিত হয়েছে পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন এবং অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলোর বিপর্যয়ের ফলে। সাবেক সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর প্রতিষ্ঠাতা এবং নেতারা আজ সমাজতন্ত্রের আদর্শকে আস্তাকুড়েঁ ফেলে দিয়ে গণতন্ত্র ও বাজার অর্থনীতির নীতিকে গ্রহণ করে অতীত ভুলেরই প্রায়শ্চিত্ত করছেন ।
সামগ্রিক সমাজতন্ত্রই আমার কাছে অসাড় লাগে ।এগুলান ফাঁকাবুলি ছাড়া কিছুই নয় ।যার শিক্ষা আছে ,জ্ঞান আছে তার অর্থনৈতিক উন্নতি হবেই ।হওয়াই উচিত্ ।তার টাকা হলে সে বিলাসী হবে নাকি সমাজতন্ত্রের কথিত মানবতাবাদী হবে সেটা তার ব্যপার ।
রাষ্ট্র কেন তাকে বেধে রাখবে বা হতে বাধ্য করবে?
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৫ সকাল ১১:১০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×