somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি সরকারি কর্মচারী, আমি আমি সরকারি কর্মচারী।

২২ শে জুলাই, ২০১৫ রাত ৩:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১।
উচ্চপদস্থ কাস্টমস অফিসারের ছেলের জন্মদিন । তাকে কী উপহার দেওয়া যেতে পারে, তা নিয়ে তার সহকর্মীরা বসে আলাপ করছে ।
- সবাই মিলে চাঁদা তুলে আমাদের ভাতিজাকে একটা বিএমডব্লিউ কিনে দিলে কেমন হয় ?
- না, এত কিপটেমি ঠিক নয় । তার চেয়ে বরং ওকে পুলিশ অফিসার পদে নিয়োগ দেওয়া যেতে পারে !

২।
পুলিশে চাকরি নেওয়ার পর টানা চার মাস বেতন না তোলায় ডেকে পাঠানো হলো অফিসারকে, জানতে চাওয়া হলো এমন অদ্ভুত আচরণের কারণ ।
অফিসার অবাক হয়ে বলল, "এই চাকরিতে বেতনও পাওয়া যায় নাকি ! চাকরিতে যোগ দিয়ে ইউনিফর্ম আর পিস্তল পেয়ে আমি তো ভেবেছিলাম আমাকে বলা হলো, ‘এখন যেভাবে পারো, নিয়ে খাও।’ "

৩।
আমাদের দেশে সরকারি কর্মচারি নেই কোনো , যারা আছে সবাই কর্তা । সচিবালয়ের পিয়ন থেকে সোনালি ব্যাঙ্কের দাড়োয়ান , সবাই সরকারি কর্মকর্তা !
এই কর্তাবাবুরা নামমাত্র বেতনে চাকরি করে থাকেন । সংসার চালাতে খদ্দেরদের কাছ থেকে যা পান তাই "নিয়ে খান" । ও দিকে কর্তা বাবুদের ঘাড়ে চেপে দিব্যি নাকে তেলে আছেন সরকার বাহাদুর ।
তাই কর্তাবাবুরা দাবি তুলেছেন , "দিয়ে খান" !
- আরে দিব , দিব । একটু থিতু হয়ে নি ।
- অবৈধভাবে হলেওতো আপনাদের রাখলুম বাহাদুর , এবার দেন ।
- আহ , শুনছোনা চারদিকে গদিতে আগুনের কথা বলছে...
- এই দিলাম নিভিয়ে , এবারতো দেন ।

এভাবে দিন , মাস , বছর গড়িয়ে সরকার বাহাদুর কদিন আগে নতুন আইন করলেন । আইনটা অবশ্য এবারও "দিয়ে খাওয়ার" নয় , "নিয়ে খাওয়ার" । তবে এই "নিয়ে খাওয়ায়" এখন আর লুকোছাপার ভয় নেই । খোদ সরকার বাহাদুর অভয় দিয়েছেন । বলেছেন , "নে বাবারা , এবার নাকে তেল লাগিয়ে চেটেপুটে খা ।"

৪।
- এই শুনছো , নতুন সরকার দুর্নীতির সঙ্গে যুদ্ধ ঘোষণার হুমকি দিয়েছে ।
- ভয় নেই । আমরা ঈদ শপিং সিংগাপুরেই করছি ।
- কিন্তু যুদ্ধ...
- আরে যুদ্ধ ঘোষণা করা উচিত দুর্নীতির বিরুদ্ধে , দুর্নিতীর সঙ্গে নয় ! আর এদেশে দুর্নীতি নির্মূল করাও সম্ভব নয় ।
- (গদগদ হয়ে) কেন কেন ?
- কারণ তা নির্মূল করতে গেলে সেটাকে আগাগোড়া জানতে হবে । জানতে হলে তাতে অংশ নিতে হবে । আর একবার তাতে অংশ নিতে শুরু করলেই.......
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×