somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বিজ্ঞাপন দর্শন

২২ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় চিত্রশিল্পীদের আঁকাবুকা বুঝতামনা । মাথার চুলগুলান বিরক্ত হইয়া খাড়াইতো , ন্যাতাইতো , সাদা হইয়া কালা হইতো মাগার আমি কিছুই বুঝতামনা ।
একবার এমনভাবেই আনমনে তাকায়া ছিলাম একটা ছবির দিকে । পিছন থেকে এক ভদ্রলোক বলিল , "বাহ , কি আর্ট মাইরি !"
আমি অবাক হয়ে বলিলাম , " আপনি বুঝেছেন ?"
- আরে বুঝবোনা কেন মশায় , এতে একটা গরু আঁকা হয়েছে ।
- গরু ? আমিতো মনে করছিলাম আরো কোনো বিলাইয়ের পায়ের ধাক্কায় তুলিসহ রঙের ডিব্বা পেপারের উপর পইড়া গেছে বুঝি !
- বিড়বিড় কইরা কি কও ?
- কিছুনা । আচ্ছা , গরু এঁকে আর্টিস্ট সাব কি বুঝাইতে চাইছেন ?
- গরু আমাদের জাতীয় চরিত্র ! আমরা সারাজীবন দড়িতে বাঁধা থাকি আর দড়ি ছিঁড়ে পালাতে চেষ্টা করি, কিন্তু পারি না !

পরে জানতে পারি এক্সিভিশনের ঐ ছবিটাই এওয়ার্ড পাইছে । বুঝলাম চিত্রমর্ম বুঝা আমার কর্ম নহে ।

সেদিন টিভিতে বিজ্ঞাপন দেখছিলাম ।
ডাক্তার মীমের হাতে ডেলিভারির সময় মারা যান এক মা , রেখে যান তার সন্তানকে মিমের কাছে ।
মীম মেয়েটিকে আদর আত্তি করে যতন করে বড় করতে থাকে ।
মেয়েটিকে স্কুলে ভর্তি করায় , মেয়ে্টির জন্য বয়ফ্রেন্ডকেও ছেড়ে দেয় ।
আহা , কি মমতা , কি ত্যাগ । ভালোই লাগছিল ।
হঠাত দেখি পর্দায় ভেসে উঠলো 'কেয়া সুপার সোপ' !

ধুর , আজকাল দেহি বিজ্ঞাপন শিল্পও বুঝিনা !

যাহোক , দেশি-বিদেশি চ্যানেল গুলোতে আমার এত বছরের বিজ্ঞাপন দেখার অভিজ্ঞতায় কি শিখলাম তা আজকা আপনাদের কই :

- আপনার শিশু কখনোই সারা মুখে না ছড়ায়া দুধ খাইতে পারবেনা ।

- নামিদামি ক্রিকেটার হইতে হইলে বিস্কুট খাইতেই হইবে ।

- কোনো ছেলে চাকুরি না পাইলে তাকে নিখুত শেভিং ব্লেড ইউজ করতে বলবেন ।

- কোনো মেয়ে বিবাহ করতে রাজি না হলে ফেয়ার&লাভলি ধরায়া দিবেন হাতে ।

- আপনার ঘরে সুন্দরি স্ত্রী থাকলে পাশের বাসায় কেউ যেন বডি স্প্রে না মারে তা খেয়াল রাখবেন ।

- কারো একঝাক গার্লফ্রেন্ড থাকা মানে তিনি সুপুরুষ এবং বুঝতে হবে তিনি রেইমন্ডের কোট পরিধান করেন ।

- সকল বড় বড় তারকারা এতটাই গরীব যে একটা ড্রিঙ্কস কেনার টাকা হয়না , অনেক কসরত করে তাহা পাইতে হয় তাদের ।

- যে কোলা-ই আপনি পান করেননা কেন তা আপনাকে সুপারম্যান নয়তো শক্তিমান কিংবা একজন মহানায়ক করে তুলবে নিমিষেই !

- কেউই মোটরসাইকেল যাতায়াতের জন্য ইউজায়না , কেবল মেয়েদের লিফট দিতে ইউজায় ।

- প্রায় সবাই কার বা টায়ার কিনে খারাপ রাস্তায় তা চালানোর জন্য (তবু কেউই সরকারের কাছে বিচার দিবেনা) !

- প্রতিটা টুথপেস্টই বাজারের এক নম্বর এবং সকল ডাক্তারই ঐটাই সাজেস্ট করেন ।

- প্রত্যেক জীবানুনাশক সাবানই ৯৯.৯৯% জীবাণু মেরে ফেলতে পারে , এর বেশিও না , কমও না !

- কেবলমাত্র চুলে কি তেল দিবে তা নিয়েই মা-মেয়ে কথা বলে , অন্য সময় না ।

- এটা কোনো ব্যাপার না যে তিনি কিসের এক্সপার্ট , কিন্তু তিনি সবসময়ই এপ্রন পড়িয়া থাকবেন । হোক তিনি চুলের বা দাঁতের কিংবা একজন বিউটিশিয়ান !

- বলিউড থেকে হলিউড সকল তারকাই চুলের সমস্যায় ভুগে থাকেন । এর মধ্যে কারিনা খুশকি , ক্যাটরিনা শুকনো চুল , শিল্পা চুল পড়া সমস্যায় সারাক্ষন মন মরা থাকেন !

---------------------------------------------------------------------------------------------
"Creative without strategy is called 'art' . Creative with strategy is called 'advertising'."- Jef I. Richards
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৯
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×