somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

মুগ্ধতার দীর্ঘায়ন

লিখেছেন ধ্রুব নীল কবিতাঙ্গন, ০১ লা নভেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৫

মুগ্ধতাকে দীর্ঘ করো অনু
সময় জ্বরে দিচ্ছে টোকা ভয়,
চায়ের কাঁপে ছদ্মবেশে মদ
খুব সহসাই নামছে বিপর্যয়।

হাতছানি দেয় নষ্ট প্রণয় ধূলি
নষ্ট বাতাস দখল করে চোখ,
মেঘের মতো বিষণ্ণ অঙ্গুলি
টুকরো স্মৃতি ভীষণ বিস্ফোরক।

উপচে পড়া দগ্ধ অনুস্তাপে
এক বিকেলে কাঁদতে পারো খুব,
হাত ডুবিয়ে ভীষণতর পাপে
কেনইবা কাল আক্ষেপে নিশ্চুপ?

মুগ্ধতাকে দীর্ঘ করো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

তুমি আসবে

লিখেছেন ধ্রুব নীল কবিতাঙ্গন, ২৯ শে অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

কোনো এক মেঘনাদময় ঘোর সন্ধ্যায়
কাকভেজা ক্লান্তকায় বিভক্ত বিগ্রহে তুমি আসবে।
দিনান্তে দিপ্ত দিনপতির শেষ নিঃসরণে
ধরণী হ’লে তিক্ততাময় আনন্দের কারখানা
সেইদিন তুমি আসবে।
প্রদর্শিত সব আস্ফালন রাত্রির গহীনে ঠাই নিলে
লব্ধ যত ফলাফল স্তব্ধ হ’য়ে গেলে
অপ্রাপ্তির চোখে আঙুল দিয়ে লক্ষ্যভেদ করলে
এক বস্তা দীর্ঘশ্বাস, তুমি আসবে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     like!

প্রেমের সিম্ফনি

লিখেছেন ধ্রুব নীল কবিতাঙ্গন, ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ১:০৯

যদি আজ রাতেই এ দেশে আরেকটি গণঅভ্যুত্থান হয়, যদি
কাল প্রভাতেই ক্ষমতার দখল নেন একজন আর্মি জেনারেল,
যদি তিনি আপাদমস্তক একজন ব্যর্থ প্রেমিক হন এবং ভুল
চোখে দ্যাখেন প্রতিটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে ঘাতক প্রেমিকারা।
জ্যোৎস্নাঙ্কিত আকাশটায় যদি খুঁজে পান স্মৃতি বিজড়িত নষ্ট
চাঁদ, যদি ঘোষণা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ২৪১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ