ন্যাড়া হয়ে যাওয়া নিম গাছটা কখন যে আবার পাতায় পাতায় ভরে উঠেছে টের পাইনি তো! জানালা দিয়ে তাকালেই দেখা যায় গাছটা--তবুও চোখে পড়লো না--আজব তো!!
সত্যি অবাক লাগছে। কখন ও এমন সবুজ সাজে সাজলো---আমার চোখকে ফাকি দিয়ে!!!
প্রকৃতি তার আপন নিয়মে কাজ করে চলে---কে দেখলো কি না দেখলো তাতে তার কিইবা যায় আসে!
আমি না দেখলেই কি আমার ঘরের পিছনের নিম গাছটা অভিমান করে ওর পাতা সাজানো বন্ধ করে দিবে? নিশ্চয়ই না।
মন খারাপ করবে--- কেন আমি খেয়াল করলাম না রোজ ওর একটু একটু করে সবুজ হয়ে ওঠা?
গাছদেরও কি অভিমান থাকে? জানিনা।
ওরাও কি বুঝতে পারে মানুষদের ভালোবাসা বা অবহেলা?
যদি বুঝতো---তাহলে আমি বলতাম---ও নিম গাছ, তোমার এই সবুজ সাজ আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ তোমাকে--- আমার মন ভালো করে দেওয়ার জন্যে।
তুমি কি আমাকে শিখাবে কিভাবে রুক্ষতাকে জয় করে আবার সবুজ হতে হয়---নতুন হতে হয়---সজীব হতে হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১০ সকাল ১০:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


