তোমাকে আসতেই হবে। এই খানে সখি।তোমার অঙ্গদখানি সোনায় মোড়াবো জোছনাভেজা রাতে ,কাকডাকা ভোরে সাজাবো তোমাকে অনেক আদরে।ভালবাসার রঙিন চাদরে।তোমার আগমন উদযাপন করবো বলে নীল আকাশটা আমার করেছি।হৃদস্পন্দনে মিশিয়ে দিয়েছি তোমার ঐ মধুনাম খানি।অপসরা প্রাণ স্পন্দন আমার।ভালবাসার খামার।মায়বতী কঙ্কাবতী ,ভালবেসে এসো যদি সাগরের নীল তোমার।শরতের কাশবন.দীঘির কালোজল ,আমাজান নদী ,নায়াগ্রা জলপ্রপাত তোমার। তাই এসো,আমায় ভালবেসো।
প্রাণের দেবী।তোমাকে আসতেই হবে।সূর্যালোকের মতন। রাতের আঁধার ঠেলে,কুয়াশার চাদর মেলে,মেঘের আড়াল ঠেলে,বরষার বারিধারায় ভিজে,ধূলিধূসরিত বায় কালবৈশাখী ঝড় আরও যত বাধা হটিয়ে হটিয়ে স্বার্থপরতা। ঠিক তেমনি।
প্রেমের দেবী। তোমাকে আসতেই হবে।তুফান যেমন আসে। চলার পথের সকল বাধা শূণ্য হাওয়ায় ভাসে।গ্রীস্মের খরতাপ শুষে শীতল করে ধরা।তোমার আমার প্রেম সে যেন তেমনই পরম্পরা।তাই আসতেই হবে।
তোমাকে আসতেই হবে ।নদীর স্রোতের মতন কখনো ঝর্ণা ধারা হয়ে সমুদ্র মন্থনে;ছুটে চলার মতন।
তোমাকে আসতেই হবে প্রিয়া ।কড়ি দিয়ে নয় কিনেছি প্রেমের দামে।এই নশ্বর ধরাধামে ।তোমার সুখের লাগি রেখেছি জীবনবাজী।সকল মন্ত্র,স্নায়ু তন্ত্র আবেগ অনুভূতি যা কিছু আছে স্বর্গ মর্ত্য মাঝে সব দিয়েছি তোমায়।বিনিময়ে মন চেয়েছি ,তোমার রূপের পরশ মেগেছি। এ আমার ন্যায্য অধিকার ।তোমাকে আমার করে পাবার।
তাই তোমাকে আসতেই হবে হৃদয় মন্দিরে মম;আসতে হবে তোমায় , ভালবাসার দেবী হয়ে অপার মহীমায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

