somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনটিভির একটি চরম মেজাজ খারাপমূলক অনুষ্ঠান - স্প্রিন্ট মোবাইল হিপ হিপ হুর্রাহ!

০৪ ঠা ডিসেম্বর, ২০১০ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল রাতে একটা পোষ্ট দিয়ে টিভি দেখতে চলে যাই।গিয়ে দেখি জি বাংলার 'সাত পাকে বাঁধা','দাদাগিরি' আর ষ্টার জলসার 'বেহুলা'।আমাদের বাসায় এগুলো নিয়মিত দেখা হয়।
দাদাগিরি দেখার পর চ্যানেল পাল্টাতে থাকি।এমন সময় এনটিভিতে দেখি একটা নতুন অনুষ্ঠান শুরু হচ্ছে।নাম 'sprint mobile hip hip hurrah!'।আগে কখনো দেখিনি বলে খানিকটা আগ্রহের সৃষ্টি হয়।সে আগ্রহ মেটানোর জন্য দেখতে আরম্ভ করি।
শুরুতেই দেখা যায় উপস্থাপিকাকে,যার নাম 'নাবিলা'।সে অত্যন্ত দ্রুততার সাথে অনুষ্ঠান শুরু করে ফেলে এবং বারবার বলতে থাকে, 'এইটা একটা শপিং গেম শো।আপনারা যারা ঘরে বসেই শপিং করতে চান,তাদের জন্যই এ শো।আমরা চেষ্টা করব আপনার চাহিদা মেটানোর।' এমন কথা শোনার পর আগ্রহ বেড়ে যায়।ফলে আরো মনো্যোগ সহকারে দেখতে থাকি।
অনুষ্ঠানে এক ব্যক্তিকে অতিথি করে আনা হয় যে আগের অনুষ্ঠানে বিড করে জিতে গিয়েছিল।পুরষ্কার হিসেবে সে পায় একটা ডিপ ফ্রিজ এবং মোবাইল।নাবিলা তাকে জিজ্ঞেস করে,"আপনি এগুলো নিয়ে কি করবেন?"সে বলে,"রাখব,বাসায় রাখব।"তখন নাবিলা অবাক হবার ভান করে বলে,"এত চমৎকার (!) X(( গিফট দিয়ে আপনি খালি বাসায় রাখবেন?আর কিছু করবেন না?"তখন সে বলে,"না না,ইউজ করব তো।"
নাবিলা এরপর বলে যে ২০০০০ টাকার প্রাইজ জিততে বিড করার জন্য।১ পয়সা থেকে ১০০ টাকার মধ্যে বিড করতে হবে।বিড সর্বনিম্ন হতে হবে এবং ইউনিক নাম্বার হতে হবে ইত্যাদি ইত্যাদি।এ কথাটা সে পুরো অনুষ্ঠানে কমপক্ষে দশবার বলেছিল!শুনতে শুনতে আমার মাথা খারাপ হবার জোগাড় হয়েছিল।
প্রথম ব্রেকের পর গেষ্ট পালটে যায়।চলে আসে মি দত্ত (পুরো নাম মনে আসছে না) নামক একজন ভায়োলাইন বাদক।সে তার সুরের মূর্ছনায় দর্শকদের মাতিয়ে রাখার চেষ্টা করে।আমার মনে হয় সে সফলও হয়েছে।কারণ আমার কাছে তার বাজানোর ষ্টাইল বেশ ভালো লেগেছে।
কিন্তু মাথা এরপর পুরোপুরি গরম হয় 'মি সর্ববিশারদ' নামক এক ব্যক্তির কন্ঠ শুনে।এটা পুরোপুরি নকল করা হয়েছে জি বাংলার 'ডান্স বাংলা ডান্স জুনিয়র' থেকে।এ ব্যাপারটা দেখে এত বিরক্তি লাগছিল যে মনে হচ্ছিল টিভিটাই ফেলে দিই X(
এ সর্ববিশারদ সাহেব আবার মানুষের সমস্যার সমাধান করে থাকে!কি বিরক্তিকর!কিছু দার্শনিক টাইপ মতবাদ আর হাস্যকর কথা বলে সে এ কাজটা করে।কিছু পাগল আবার এসএমএসও করেছিল।যত্তসব!
এবার বলি গতকালকের প্রাইজের কথা।একটা ১৬৪০০ টাকা দামের ২০ ইঞ্চি (সাইজ ভুলে গেছি) কালার টিভি (কোম্পানি মাই ওয়ান) আর ৪১০০ টাকা দামের স্প্রিন্ট মোবাইল।এ ফালতু প্রাইজগুলোর জন্য আবার নাবিলার জিভ দিয়ে জল পড়ছিল!বারবার বলছিল,"আমি এ চমৎকার প্রাইজগুলো পাব না!"তার হাবভাব দেখে মনে হচ্ছিল মোবাইলটা নকিয়া এন৮ আর টিভিটা স্যামসাং এর ওয়াল ফিটিং স্লিম এলসিডি টিভি।যত্তসব।
অনুষ্ঠানটা শেষ হবার পর মনে হচ্ছিল আমার পুরো এক ঘন্টা সময় নষ্ট হল।এর থেকে এখানে বসে নানা পোষ্ট দেখতাম,তাহলে ভালো ছিল।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×