somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে শেবাগের ধারণা এবং আমার কিছু কথা

০৭ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে কালের কন্ঠের খেলার পাতা উল্টাতে গিয়ে নজরে এল শেবাগের এক সাক্ষাৎকার।সাক্ষাৎকারটার হেডলাইন এমন - "বুঝতে পারছি বাংলাদেশ কিভাবে হোয়াইটওয়াশ করেছিল"
বুঝতে পারি সে নিউজিল্যান্ডের কথা বলতে চাচ্ছে।কিছুটা আগ্রহ হয়,পেপারটা কাছে টেনে নিয়ে পড়তে আরম্ভ করি।
পড়তে গিয়ে দেখি শেবাগের সহনশীলতা নিয়ে প্রশ্নকর্তা (দেবাশিষ দত্ত) বেশ চিন্তিত।তিনি বারবার তাকে বলতে থাকেন কেন তিনি আরেকটু ধৈর্য নিয়ে খেলেন না।এর উত্তরে সে বলে,"সুনীল গাভাস্কারের মত ধৈর্য আমার নেই।আলগা বল পেলে মারবই............বল টকাটক এলে দিগ্বিদিক জ্ঞানশুন্য হয়ে যাই...........রেকর্ড-টেকর্ড বোধহয় আমার জন্য নয়...............দ্বিতীয় ইনিংসে আমার ব্যাটিং গড় ২০............চ্যালেঞ্জিং সিচুয়েশান ছাড়া ভালো খেলতে পারি না.........।"
এতকিছু বলে সে থামেনি।অবশ্য দেবাশিষই তাকে থামান নি।আরো কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন।ফলে আগত সাউথ আফ্রিকা সিরিজ প্রসংগ,বর্তমান নিউজিল্যান্ড সিরিজ প্রসংগ সব আলোচনায় চলে আসে।নিউজিল্যান্ড সিরিজ প্রসংগ আসতেই সে বলে,"টেস্ট সিরিজে আমাদের বিপক্ষে কিন্তু তারা ভালোই লড়াই করেছিল।এক দিনের সিরিজে তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না।এখন বুঝতে পারছি ভেট্টরিদের বাংলাদেশ কিভাবে ৪-০ তে হোয়াইটওয়াশ করেছিল।"
এ কথা পড়েই বিরক্তি লাগে।মনে পড়ে যায় বাংলাদেশের প্রতি তার ভাবভঙ্গির কথা।তার চোখে বাংলাদেশ বরাবরই খারাপ দল।এ কথার দ্বারা সে আবার তা প্রমাণ করল।

শেবাগ আসলে কি বলতে চাইল?সে কি বলতে চাচ্ছে নিউজিল্যান্ড খারাপ খেলেছিল বলে বাংলাদেশ সিরিজ জিততে পেরেছিল?বাংলাদেশ কি নিজে কিছুই করতে পারেনি?সব কিছুর পিছনে নিউজিল্যান্ডের ব্যর্থতাই দায়ী?বাংলাদেশের কীর্তিকলাপ দায়ী না?
আমি স্বীকার করি নিউজিল্যান্ডের প্লেয়াররা এবার সত্যিই খারাপ খেলেছে।তাই বলে এতটা খারাপ তারা খেলেনি যেটা শেবাগ বলতে চাচ্ছে।শেবাগের কথা শুনলে মনে হয় নিউজিল্যান্ড খারাপ খেলেছে বলেই ৪-০ তে সিরিজ হেরেছে।বাংলাদেশ কেবল তাদের এ দুর্বলতার সাহায্য নিয়েছে,এর বেশি কিছু করেনি।


বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে বীরেন্দর শেবাগের ধারণা সত্যিই খুব পুরাতন এবং নিম্নমানের।


যারা শেবাগের সাক্ষাৎকারটা পড়তে চান,তারা নিচের লিঙ্কে যেতে পারেন।
Click This Link
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং ।

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:০২

জাতীয় নির্বাচন ও গণভোট : ২০২৬ ইং
(বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে স্হানীয় পর্যবেক্ষণ)




আমরা সবাই অনেক উদ্বেগ ও উৎকন্ঠা নিয়ে আগত নির্বাচন নিয়ে উন্মুখ হয়ে আছি,
প্রতিটি মর্হুতে বিভিন্ন... ...বাকিটুকু পড়ুন

মেটিকুলাস ডিজাইনের নিজেরা নিজেরা নির্বাচন

লিখেছেন হাসান কালবৈশাখী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৩:৩৬

বাংলাদেশের জামাতের সমর্থন কতটুকু?
এযাবৎ পাকিস্তান আমল থেকে ৭৫ বছরের ইতিহাসেএ দেশে বর্তমানে যতগুলো নির্বাচন হয়েছে কোন নির্বাচনে জামাত ৪ - ৫% এর বেশি ভোট পায়নি।
২০০৮ এর ফটো আইডি ভিত্তিক ভোটে... ...বাকিটুকু পড়ুন

******মায়ের শ্রেষ্ঠ স্মৃতি******

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:১৫


মায়ের স্মৃতি কোনো পুরোনো আলমারির তাকে
ভাঁজ করে রাখা শাড়ির গন্ধ নয়
কোনো বিবর্ণ ছবির ফ্রেমে আটকে থাকা
নিস্তব্ধ হাসিও নয়
সে থাকে নিঃশব্দ এক অনুভবে।

অসুস্থ রাতের জ্বরজ্বালা কপালে
যখন আগুনের ঢেউ খেলে
একটি শীতল... ...বাকিটুকু পড়ুন

জনগণ এবার কোন দলকে ভোট দিতে পারে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৩৬


আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন। সকাল সাতটা থেকেই মানুষ ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছে। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি জোট বনাম এগারো দলীয় জোট (এনসিপি ও জামায়াত)। নির্বাচনের পরপরই... ...বাকিটুকু পড়ুন

×