- ক্রিকইনফোর দাদারা নিউজিল্যান্ডের সাথে প্রাকটিস ম্যাচটার লাইভ স্কোর দেয়নাই বলে মহা খাপ্পা ছিলাম তাদের ওপর । আজকে ওদের অর্ধেক মাফ দিলাম একটা হেডিংএর কারনে । ওরা আজকে একটা কমেন্টারীর রিপোর্ট করেছে দেখলাম টাইগার্স ১ - ল্যাম্বস ০ । কঠঠিন লাগছে হেডিংটা ।
- হামবড়া ভাব আমার সবচেয়ে অপছন্দের মানবীয় দোষগুলোর মধ্যে একটা । ইন্ডিয়ান টিমের মধ্যে কেন যেন এই ব্যাপারটা বেশীরকম আছে বলেই আমার মনে হয় । আজকে ওদেরও অর্ধেক ক্ষমা করে দিলাম ওরা খেলার আগে বাংলাদেশের খেলোয়াড়দের সাথে অকালে ঝরে যাওয়া ক্রিকেটারদের সম্মান জানানোর দৃশ্য দেখে ।
- যারা আমার মতো খেলা দেখেন নাই তাদের জন্য একটা !@@!571153 দেই ।এখানে তামিম ইকবালের ব্যাটিং আর ইন্ডিয়ান ইনিংসের হাইলাইটস পাবেন ।
- আর সবাই দোয়া করেন ইন্ডিয়া শ্রীলংকার কাছে যেন হারে । তাহলে আমরা সেকেন্ড রাউন্ডে ।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৭ রাত ৮:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




