somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অভিজাত রিপোর্টারের অভিজাত রিপোর্ট : কপি পেস্ট পোস্ট

৩০ শে এপ্রিল, ২০০৭ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিচে কপি পেস্ট করা নিউজটা গত শুক্রবারের ইত্তেফাকে প্রকাশিত হয়েছে । আগে পড়া থাকলেও আরেকবার পড়েন দেখি ।

রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব নিহত ৬ ।। আহত অর্ধশত

।। ইত্তেফাক রিপোর্ট ।।

মৌসুমের কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীতে ছয়জন নিহত এবং কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় লন্ড-ভন্ড হয়ে গেছে রাজধানীর কয়েকটি স্থান। গাছপালার ডাল ভেঙ্গে পড়ে বন্ধ হয় রাস্তা-ঘাট। অনেক স্থানে দেয়াল ধসে পড়ার খবরও পাওয়া গেছে। রাস্তার দু’পাশের বিলবোর্ড, বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে আহত হয়েছে কয়েক পথচারী। সন্ধ্যার পর হঠাৎ করে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় আটকে পড়ে ঘরে ফেরা অসংখ্য মানুষ। গতকাল বছরের রেকর্ড পরিমাণ ২১ মিলিমিটার বৃষ্টি হয় এবং ৮৩ কিলোমিটার বেগে রাজধানীতে ঝড়ো হওয়া বয়ে যায়। রাস্তায় পানি জমে থাকা এবং ডালপালা ভেঙ্গে পড়ে থাকার কারণে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে।

রাত সাড়ে ৮টার দিকে ঝড়ের সময় মালিবাগ চৌধুরীপাড়ার প্যারাগন টেলিকম সেন্টারে বজ্রপাতে প্রতিষ্ঠানের ম্যানেজার ফরিদ হোসেন (২৮) ও কর্মচারী রাজিব (৩৫) নিহত হন। উভয়ের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বাসাস জানায়, মালিবাগ চৌধুরী পাড়ায় হক গার্মেন্টেসের ছাদ ধসে পড়লে তিনজন গার্মেন্টস কর্মী নিহত হয়। মগবাজার ইস্পাহানি কলেজের নিকট রিলায়েবল সিকিউরিটি কোম্পানির গার্ড রতন (৫০) দেয়াল ধরেস নিহত হয়। অপর ঘটনায় রাজধানীর ১২/বি রাজারবাগ মসজিদের গলিতে একটি বাড়ির প্রাচীর ধসে পড়লে আলাউদ্দিন (৩০), মোকলেসুর রহমান (২৫) ও মনির (৫) গুরুতর আহত হয়। আহতদের ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।

ঝড়ে মগবাজার ইস্পাহানি বিল্ডিংয়ের কাছে এক ব্যক্তি এবং মিটফোর্ড হাসপাতাল এলাকায় আরেক ব্যক্তি আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

(শেষ)

এ নিউজে রিপোর্টার মহোদয় ব্যক্তিবিশেষকে সম্মান দেখিয়েছেন ব্যক্তির সামাজিক অবস্থান বিচার করে । খেয়াল করে দেখবেন ম্যানেজার সাহেবের লাইনে তিনি 'হন' শব্দটা ব্যবহার করেছেন । আর বাকীসবাই যারা পথচারী, দারোয়ান, গার্মেন্টস কর্মি তাদের সবার ক্ষেত্রে তিনি 'হয়' শব্দটা ব্যবহার করেছেন ।

ঢাকা শহরে আমি নিজের পরিচিত মহলে দেখেছি অনেকে রিক্সাওয়ালা, কাজের বুয়া, দারোয়ান, গাড়ীর ড্রাইভার, বাজারের মুরগীবিক্রেতা সবাইকে তুমি করে বলতে । নিজের সম্পর্কে সামন্ততান্ত্রিক আভিজাত্য বোধই এদের মুখ থেকে 'তুমি' বের করায় । এই আভিজাত্য বোধ কলম দিয়েও যে বের হয় সেটা এসব নিউজ পড়লেই বোঝা যায় । আভিজাত্যের দেমাগে ওদের কলম ব্রাত্যজনের সম্বোধনে 'আপনি' শব্দটা বের করেনি । ধিক্কার এই আভিজাত্যরে ।
১৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×