গত রাতে হঠাৎ বিবিসির একটি রিপোর্ট এ চোখ আটকে গেলো। "বাংলাদেশে ধমর্ীয় জংগীবাদের উত্থান" নিয়ে। রিপোর্টার 63 জেলার বোমাবাজীর ঘটনা, জেএমবি এবং তারপরের বোমা হামলা নিয়ে সচিত্র রিপোর্ট তৈরী করেছে। এক জায়গায় বলেছে, বাংলাদেশ এ রিজিয়নে ইসলামী জংগীদের হেভেন বা সেন্টার পয়েন্টে (এ জাতীয় কোন শব্দ) পরিনত হয়েছে... ইত্যাদি ইত্যাদি।
সবই হয়তো অতিকথন নয়। বেশ কিছুই হয়তো সত্যি। কিন্তু তবু কেন জানি মানতে পারিনা। কেন জানি খুব কষ্ট লাগে। বুকের মধ্যে কোথায় জানি কিছু ছিড়ে যায়, উলটে পালটে যায়।
আমরা কি পারিনা জংগীবাদ বাংলাদেশ থেকে দুর করতে? আমাদের পি এম অনেক পাগলামী কথার পর কয়েকদিন আগে একটি ভালো কথা বলেছিলেন। দেশের 14 মানুষের 28 কোটি চোখ যদি সি সি ক্যামেরা হয়ে যায়, তাহলে দেশে আর বোমাবাজী হতে পারবেনা।
আসুন আমরা সবাই সব ধরনের জংগীবাদ, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়াই। রাস্তাঘাটে মাঠে ময়দানে সবখানে সতর্ক থাকি। কাউকে সন্দেহজনক মনে হলে, নিরাপদে থেকে লক্ষ্য করে প্রয়োজন মনে হলে পুলিশে খবর দেই। কেউ কোথাও সন্ত্রাসে পড়লে একদিন আমাদের সন্তানেরাও পড়তে পারে ভেবে ভিকটিমদের সাহায্য করি।
ভাষা বিজয়ের এই মাসে আসুন সন্ত্রাস, বোমাবাজীর বিরুদ্ধে আমরা নতুন "অহিংস (অবশ্যই)" যুদ্ধ শুরু করি। হ্যা, দুনীর্তির বিরুদ্ধে আমাদের পুরনো যুদ্ধের কথা ভুলবেন না যেন।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৬ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




