আমার মেয়ে দীঘির শুভ জন্মদিন
২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঠিক আজ থেকে দু'বছর আগে। আমার ঘর আলোকিত হল। পৃথিবীতে এলো আমাদের দীঘি। দিনটি ছিল রোববার। সময় বেলা এগারটা ৩০ মিনিট। চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতালে আমাদের পরিবারের সবার অপেক্ষার পালা শেষ। ডাক্তার এসে জানালেন, আপনি বাবা হয়েছেন। আপনার মেয়ে হয়েছে। মনে মনে মহান সৃষ্টির কর্তা আল্লাহ রাব্বুল আলামীনের কাছে শোকরিয়া জানালাম। একটু পরে ডাক্তার সদ্য জন্ম নেওয়া দীঘিকে দেখালেন। দীঘিকে প্রথম দেখে আমার যে কি আনন্দ লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার প্রথম সন্তান আমার দীঘি এখন দু'বছরের শিশু। অফিস থেকে ফিরতে দেরি হলে তার মায়ের কাছ থেকে সেল ফোন নিয়ে বাসায় ফেরার তাগাদা দেয়। বলে 'বাবা বাতায় (এখনো সে বাসা বলতে পারে না) আসো'।
আগামীকাল বেলা সাড়ে এগারটায় দীঘি দু'বছর ফেলে তিন বছরে পা দেবে। সকলে দোয়া করবেন আমার দীঘির জন্য।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুন
আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন