সারাদেশের স্বাধীনতাকামী মানুষ যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার, মিছিল, মিটিং, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে চলেছে তখন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান স্বীকৃত যুদ্ধাপরাধীর বাড়িতে দাওয়াত খাচ্ছেন। অথচ মন্ত্রী শাজাহান খান অনেক সমাবেশেই বলেছেন যে-এদেশের মাটিতেই করা হবে যুদ্বাপরাধীদের বিচার। এলাকার মানুষের মধ্যে বিষয়টি ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মুক্তিযুদ্ধকালীন মাদারীপুর শান্তি কমিটির সেক্রেটারির দায়িত্ব পালনকারী এ আর হাওলাদারের বাড়িতে তার বড় ছেলে লুৎফর রহমান হাওলাদারের কুলখানি অনুষ্ঠানে শুক্রবার দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানসহ মাদারীপুর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ভূরিভোজ করেন।
একাত্তরের রাজাকার আলবদর বাহিনীর দোসর শহরের চিহ্নিত রাজাকার পরিবারে মন্ত্রী শাজাহান খানের দাওয়াত খাওয়ার খবর শহরের সর্বত্র ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
মাদারীপুরের সুশীল সমাজ প্রতিনিধিরা সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, যে দেশে সরকারের প্রভাবশালী নৌপরিবহনমন্ত্রী যুদ্ধাপরাধীর ছেলের কুলখানি অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাদের নিয়ে দাওয়াত খায় সে দেশে কী করে যুদ্ধাপরাধীদের বিচার হবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


