somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার বিভাগের মর্যাদা সমুন্নত দেখতে চাই

২৮ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিচার বিভাগ শীর্ষ দুর্নীতিগ্রস্ত সেবাখাত হিসেবে টিআইবির (ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ) রিপোর্ট প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে দেশে বেশ তোলপাড় শুরু হয়েছে। টিআইবির রিপোর্টের ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মন্ত্রী ও সরকারি ঘরানার লোকজন। আর টিআইবির রিপোর্টকে বাস্তবভিত্তিক বলে বিবেচনা করছেন খ্যাতিমান আইন বিশেষজ্ঞসহ দেশের সচেতন মহল।
বিচার বিভাগ দেশের অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং সমাজকে মানুষের বাসযোগ্য রাখার ব্যাপারে বিচার বিভাগের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। অন্যকথায় বলা যায়, বিচার বিভাগই হলো মানুষের শেষ ভরসাস্থল। বিচার বিভাগকে মানুষ শুধু সম্মানই করে না, একটি পবিত্র প্রতিষ্ঠান বলেও মনে করে থাকে। তাই বিচার বিভাগের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ ওঠে মানুষ তখন শুধু অবাক হয় না, মর্মাহতও হয়। কিন্তু দুঃখের বিষয় হলো, টিআইবির মত প্রতিষ্ঠান এখন জরিপের ফলাফলের ভিত্তিতে বলছে, দেশের বিচার বিভাগ শীর্ষ দুর্নীতিগ্রস্ত সেবাখাত। সরকার অবশ্য বিষয়টি মানতে নারাজ। উল্টো মন্ত্রীরা এখন টিআইবিকে নানাভাবে মন্দ বলছেন। এমন কি টিআইবিকে যুদ্ধাপরাধীদের মদদগার হিসেবে চিহ্নিত করারও প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এমন ধারার তৎপরতায় কি টিআইবির জরিপ মিথ্যা প্রমাণিত হবে? আসলে একটি জরিপকে মিথ্যা প্রমাণ করতে হলে তো বস্তুনিষ্ঠ আর একটি জরিপের প্রয়োজন হয়। কিন্তু এ পথে অগ্রসর না হয়ে শুধু বিষোদগারের মাধ্যমে কি সরকার বিচার বিভাগের ইমেজ সমুন্নত করতে সক্ষম হবে। পর্যবেক্ষক মহল বলছেন, বিচার বিভাগ নিয়ে মানুষের মনে এতদিন যে প্রশ্ন তৈরি হয়ে আসছিল টিআইবির রিপোর্টে তা ফুটে উঠেছে। সম্প্রতি প্রধান বিচারপতি নিজেও বলেছেন, জেলা জজ আদালতের বিচারকদের বিরুদ্ধে পেশকারের মাধ্যমে ঘুষ লেনদেনের অভিযোগ রয়েছে। এখানে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে, সরকারি দল বরাবরই টিআইবি রিপোর্টকে ‘ষড়যন্ত্রের অংশ' মনে করে প্রত্যাখ্যান করে, আর বিরোধী দল তা গ্রহণ করে থাকে। এ থেকেও রিপোর্টের বাস্তবতা উপলব্ধি করা যায়। প্রসঙ্গত এখানে সাবেক এটর্নি জেনারেল ও সুপ্রীমকোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকের বক্তব্য উল্লেখ করা যায়। তিনি বলেছেন, বিচার বিভাগের অনিয়ম সম্পর্কে টিআইবির রিপোর্টেই শুধু বলা হয়নি, এর আগে বর্তমান প্রধান বিচারপতি, সাবেক প্রধান বিচারপতিসহ অনেকেই বলেছেন। তবে আমি যা বলতে চাই তা হচ্ছে-- দেশের মানুষ এখনও বিচারবিভাগকে শেষ আশ্রয়স্থল হিসেবে মনে করে থাকে। এটাই হচ্ছে বিচারবিভাগের সবচেয়ে বড় ভরসা। বিচার বিভাগের মর্যাদা রক্ষার দায়িত্ব বিচার বিভাগেরই। বিচার বিভাগের মর্যাদা যাতে আর ক্ষুণ্ণ না হয়, সেদিকে সবারই নজর দেয়া উচিত। আমরাও বিচার বিভাগের মর্যাদা সমুন্নত দেখতে চাই। অবশ্য এখন আকাঙ্ক্ষার অনুকূলে প্রয়োজন হবে কিছু কাজও। কিন্তু সংশ্লিষ্টরা কাঙ্ক্ষিত কাজে কতটা নিষ্ঠাবান হন সেটাই দেখার বিষয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×