somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত থেকে আমদানি করা মাংসে অতিরিক্ত শুল্ক বসাল বাংলাদেশ

২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত থেকে আমদানি করা মাংসে অতিরিক্ত শুল্ক বসাল বাংলাদেশ
কমানোর অনুরোধ জানিয়ে মন্ত্রনালয়ে ভারতীয় দুতাবাসের চিঠি

দেশ গরু-ছাগলে স্বয়ংসম্পূর্ণ। তার পরও বিশ্বের বিভিন্ন দেশ থেকে হিমায়িত মাংস আমদানি করা হচ্ছে। বেশির ভাগ মাংসই আসছে ভারত থেকে। হিমায়িত মাংস আমদানি নিয়ে প্রশ্নের মধ্যেই বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশন হিমায়িত মাংস এবং পশুর যকৃত, ফুসফুসসহ বিভিন্ন অংশে আরোপিত বাড়তি শুল্ক কমানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশকে চিঠি দিয়েছে। দেশটির হাইকমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে এ অনুরোধ জানিয়েছে। চিঠির অনুলিপি দেওয়া হয়েছে শুল্ক বিভাগকেও।


গত সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া চিঠিতে ভারতের হাইকমিশন বলেছে, ‘অল ইন্ডিয়া বাফেলো অ্যান্ড শিপ মিট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (এআইএমএলইএ)’ হাইকমিশনকে হিমায়িত মাংস এবং পশুর বাজে অংশের আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেওয়ার অনুরোধ করেছে। চিঠিতে বলা হয়, বাংলাদেশ কাস্টমস বিশেষত চট্টগ্রাম কাস্টম হাউস হিমায়িত মাংস এবং বাজে অংশের আমদানি শুল্ক বাড়িয়েছে। আগে প্রতি কেজিতে খরচ ধরা হতো ২ দশমিক ৫ ডলার। এখন সেখানে প্রতি কেজিতে চার ডলার খরচ পড়ছে। এতে বাংলাদেশে হিমায়িত মাংস রপ্তানিতে বিরূপ প্রভাব পড়বে দেশটির। তা ছাড়া বাড়তি শুল্ক বাংলাদেশে এ পণ্যের দামও বাড়িয়ে দেবে। তাই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছে দেশটি।


এ ব্যাপারে চট্টগ্রাম কাস্টমস কমিশনার এম ফখরুল আলম শুল্ক বাড়ানোর বিষয়টি সরাসরি স্বীকার করেননি। তবে তিনি কালের কণ্ঠকে জানান, বিষয়টি তাঁরা পর্যালোচনা করছেন।


সূত্র মতে, দেশে গরু, ছাগল, মহিষ ও ভেড়ার উৎপাদন বাড়ছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাবে, ২০১৬-১৭ অর্থবছর শেষে দেশে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ কোটি ৪৭ লাখ ৪৫ হাজারে। এটি আগের বছরের চেয়ে তিন লাখ ৮৮ হাজার বেশি। গত তিন বছরে দেশে গরু-ছাগলের সংখ্যা বেড়েছে প্রায় ২০ লাখ। পাশাপাশি বাড়ছে মহিষের উৎপাদন। অর্থাৎ আমাদের উৎপাদন চাহিদা মেটাতে পারছে। সাধারণত যেসব পণ্যের বিপুল সরবরাহ থাকে এবং স্থানীয়ভাবে চাহিদা মেটানো সম্ভব হয়, তখন ওই সব পণ্যের আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক বাড়ানো হয়। এমন প্রেক্ষাপটেই হিমায়িত মাংসে শুল্ক বাড়ানো হতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, দেশ মাংস রপ্তানির পর্যায়ে যাওয়ার পরও থেমে নেই হিমায়িত মাংস আমদানি। চলতি বছরের এপ্রিল মাসে হিমায়িত মহিষের মাংস ও ওফালস (যকৃত, ফুসফুসসহ অনান্য) আমদানি হয়েছে তিন লাখ ৩৬ হাজার কেজি। মে মাসে ছিল তিন লাখ ৭৪ হাজার কেজি, জুন মাসে ছয় লাখ তিন হাজার কেজি, জুলাই মাসে পাঁচ লাখ ৪৭ হাজার কেজি ও আগস্ট মাসে তিন লাখ ৯১ হাজার কেজি। গত পাঁচ মাসেই মহিষের মাংস আমদানি হয়েছে প্রায় ২২ লাখ ৫২ হাজার কেজি। আর এসব মাংসের প্রধান উৎস ভারত।


বিশেষজ্ঞরা বলছেন, চাহিদার চেয়ে বেশি গরু উৎপাদন হচ্ছে দেশে। বিদেশ থেকে মাংস আনা হলে গ্রামের সাধারণ কৃষকসহ প্রান্তিক খামারিরা তাঁদের উৎপাদিত গরুর উপযুক্ত দাম থেকে বঞ্চিত হবেন। এতে গ্রামীণ অর্থনীতিতে ধস নামার পাশাপাশি দীর্ঘ মেয়াদে বাংলাদেশ আমদানিনির্ভর হবে। এতে দেশের দ্বিতীয় প্রধান রপ্তানি খাত চামড়াশিল্পে কাঁচামালের সংকট দেখা দেবে। পাশাপাশি সংকটে পড়বে দেশের চামড়াশিল্প ও দুগ্ধ উৎপাদন শিল্প। বাংলাদেশ অ্যানিম্যাল হেলথ কম্পানি অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে মাংস আমদানি বন্ধ করতে সরকারকে অনুরোধ করেছে। একই দাবি মাংস ব্যবসায়ী সমিতির। কিন্তু তার পরও মাংস আমদানির চিন্তা থেকে সরকার এখনো সরে আসেনি।

সূত্র: এফবি



সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৭
১২টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:২৯


তিন শ' তিন
মুমিন তো নই, তবু খোদা টিকিয়ে রেখেছে!
প্রেমিক তো নই, তবু প্রেম বিকিয়ে রেখেছে!

তিন শ' চার

ভীষণ একাকী আমি, অপেক্ষায় কেটে যায় বেলা।
হতাশার মাঝে শুধু, পাশে আছে তার অবহেলা ! ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

ইসলাম কি নারী নেতৃত্ব বিরোধী?

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৩২



ইসলামে নারী নেতৃত্ব জায়েজ কিনা এ বিষয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নারী নেতৃত্ব নিয়ে সংশয় মূলক বেশ কিছু পোষ্টও আমার চোখে পড়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো... ...বাকিটুকু পড়ুন

জামাত ক্ষমতায় এলে আমাদের যে বড় ক্ষতি হবে

লিখেছেন শ্রাবণধারা, ১০ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩২


জামাত ক্ষমতায় এলে আমাদের সমাজে যে বড় ক্ষতি ও ক্ষত তৈরি হবে, তার কিছু নমুনা ইতিমধ্যেই দেখা গেছে। আমি ভেবেছিলাম, হয়তো তারা ক্ষমতায় এলে প্রথম দিনেই সংবিধান ছিঁড়ে ফেলবে... ...বাকিটুকু পড়ুন

×