somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈমানদারগন, যারা গভীরভাবে চিন্তা করতে পারেন তাদের জন্য এই পোষ্ট

১২ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আল্লাহ্ কিছু মানুষকে অনেক গুণ দিয়ে দুনিয়ায় পাঠান। কিছু মানুষকে তেমন কোন গুণ দিয়ে পাঠান না। দুটোই পরীক্ষা।
.
আমি কোনকালেই স্মার্ট ছিলাম না। আমি সুন্দর করে কথা বলতে পারিনা, উপস্থিত বুদ্ধি কম, এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিতে ভালো নই। আমার অনেক বন্ধুকে দেখতাম কতকিছুতে পারদর্শীতে! শুধু কথা বলার জোরে কত মেয়ের সাথে ভাব জমিয়ে ফেলে। মেয়েরা তাদের পেছনে ঘোরে। কত বন্ধু ভালো গান করত, কেউ ডিবেট করে একের পর পুরস্কার জিতে আসত, কেউবা খেলার মাঠ দাপিয়ে বেড়াত। আমি তাদের কীর্তি দেখতাম, মাঝেমধ্যে যে হিংসে হত না তা না। ভাবতাম এই নিয়তি, আল্লাহ্ আমাকে এত প্রতিভা দেন নি।
.
দ্বীনের বুঝ আসার পর বুঝি, এসব গুণ না দিয়ে হয়তো আল্লাহ্ আমাকে বহু পাপ থেকে বাঁচিয়েছেন। যে ছেলেটি খুব ভালো গান করে তার পক্ষে আল্লাহ্র জন্য মিউজিক ছুঁড়ে ফেলা বড় কষ্টকর। যে ভালো ছবি আঁকে তার গুণটি হয়তো কিয়ামতের দিন তার জন্য বিপর্যয়ের কারণ হবে। খুব ভালো গণিত পারা ছেলেটিকে দেখেছি দিনরাত গণিত নিয়ে পড়ে থেকে স্রষ্টাকেই ভুলে যেতে। যে গুণ, যে প্রতিভা আল্লাহ্র অবাধ্য হতে সাহায্য করে বিচার দিবসে তার ভার কি আমি বইতে পারতাম? কতই না ভাগ্যবান আমি।
.
অকৃতজ্ঞতা মানুষের স্বভাব। আল্লাহ্ কত মানুষকে কতকিছু না দিয়ে হিফাযত করেন, মানুষ বোঝেনা। সন্তুষ্ট হতে পারেনা। যে মেয়েটি কালো সে সুন্দরী মেয়েটিকে দেখে দীর্ঘশ্বাস ফেলে। অথচ আল্লাহ্ তাকে ফর্সা করে বানালে দেখনদারিতার ব্যাধি হয়তো তাকে পেয়ে বসত। সুন্দরীরাই বেশি সোৎসাহে ফেসবুকে ফটো আপলোড করে। কালো মেয়েটি করেনা, তাকে সাময়িক বাহ্যিক রূপটি না দিয়ে কত গুনাহ থেকে আল্লাহ্ বাঁচিয়েছেন সে কি বুঝতে পারে?
.
আমি ধনী নই, এ নিয়ে যেন আমি দুঃখিত না হই। সম্পদের হিসাব দেওয়া কত কঠিন, ভাবতে পারি? আমি দরিদ্র নই, এর জন্য যেন কৃতজ্ঞতা থাকে আল্লাহ্র দরবারে। আমাকে আল্লাহ্ যেভাবে বানিয়েছেন, যেভাবে রেখেছেন তার অন্যথা হলে আমি ক্ষতিগ্রস্ত হতাম, এই বুঝটা মানুষের আসে না।

মোহাম্মাদ আশরাফুলের কথা ভাবছিলাম। অমিত প্রতিভাবান এই ছেলেটি খেলা নিয়ে ব্যস্ত থাকায় হয়তো দ্বীনদারিতে সময় দিতে পারে নি। তার ক্যারিয়ারে আল্লাহ্ একটা ধাক্কা এনে হয়তো তাকে ইসলামমুখী করতে চেয়েছেন। তার মুখে দাড়ি আর হজ্জ করার সংবাদ শুনে বড় ভালো লাগল। আল্লাহ্ যেন তাকে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করেন।
.
জাহান্নামের আগুন নেভাতে পারে এমন কোন রাসায়নিক বিশ্বজগতে নেই। আল্লাহ্-র ভয়ে চোখের কোণে জমা হওয়া একফোঁটা অশ্রু সেই আগুন নেভাতে সক্ষম। আল্লাহ্-র সামনে দাঁড়িয়ে কাঁদুন। জীবনে যত কষ্ট আছে সব তাঁর নিকট সমর্পণ করুন। হতাশা আর অভিযোগ নিয়ে নয়, কৃতজ্ঞতা নিয়ে। এই কষ্টগুলো যেভাবে আল্লাহ্-র নিকটবর্তী করেছে, অন্য কিছু পারেনি। এসব আল্লাহ্-র রহমত। আমরা বুঝতে পারিনা।

সূরা যারিয়াত আমার অসম্ভব প্রিয় একটি সূরা। সেখানে আল্লাহ্ জান্নাতিদের বৈশিষ্ট্য বলেছেন "তারা রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত। রাতের শেষ প্রহরে আল্লাহ্-র কাছে ক্ষমা প্রার্থনা করত।"
আমরা কি কথাটার ভার বুঝতে পারি ? ? ?

এফবি
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২০ রাত ১০:৫৩
১২টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×