আমাদের দেশের বাড়ি ছিল পটুয়াখালি জেলার কাছিপাড়া গ্রামে। গ্রামের সাথে আমাদের সম্পর্ক শেষ হয়ে যায় ১৯৭৮ সালে, আমার জন্মেরও আগে। গ্রামের অনেক গল্প শুনেছি, ভেবেছি একবার ঘুরে আসব। ঢাকা গেলেও গ্রামের দিকে আর যাব যাব করেও আর যাওয়া হয় না। এখন মনে হচ্ছে আর গিয়ে কি হবে, আছে কি কিছু বেঁচে? আমার এখানে বসে সমবেদনা জানানো ছাড়া কিছু করার নেই মনে হয়।
কিন্তু আজকে সকালে খবরের কাগজে একটা খবর পড়ে মনে হল আমাদেরও অনেক কিছু করার ছিল হয়ত। ভারত সরকার প্রাথমিক ত্রাণের জন্য মাত্র ৪ কোটি টাকা বা ১ মিলিয়ন ডলার বরাদ্দ করেছে। সাথে কোনো প্রতিশ্রুতি নেই চপারের, নেই জাহাজ পাঠানোর উদ্যোগ। প্রণব মুখার্জি পার্লামেন্টে সমবেদনা জানিয়েছেন। সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন। কিছু শুকনো কথায় কি চিঁড়ে ভেজে?
সোজা কথায় বললে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় প্রতিবেশী হিসাবে, এবছরের সবথেকে বড় আঞ্চলিক বিপর্যয়ে অনেক কিছুই করা সম্ভব ভারতের পক্ষে। মিলিটারি হেলিকপ্টার পাঠানো সম্ভব দূর প্রান্তবর্তী গ্রামগুলোতে। বড় জাহাজভর্তি ত্রাণসামগ্রী পৌছে দেওয়া সম্ভব উপকূলবর্তী অঞ্চলে।
এর পাশে দেখা যাক আগে ২০০৫ এ পাকিস্তানে ভূমিকম্পের পরে ভারত সরকার কিভাবে সাহায্য করেছিল। ততক্ষণাত ২৫ মিলিয়ন ডলার ত্রাণের ব্যবস্থা ছাড়াও মিলিটারি চপার আর উদ্ধারকারী বাহিনীও পাঠানোর প্রস্তাব দিয়েছিল। পরে গিয়েছিল আটা, শুকনো খাবার আর টিনের চালা। মজার কথা তখন ভারতীয় কাশ্মীরেও ভূমিকম্প হয়েছিল। ওই একি বছরে হারিকেন ক্যাটরিনার জন্য ভারত সরকার ৫ মিলিয়ন ডলারের সাহায্য আমেরিকায় (যাদের মাথাপিছু আয় ৩০ হাজার ডলারেরও বেশী) গিয়েছিল দুটো বড় ক্যারিয়ার বিমান সহ। আমেরিকা থেকে ত্রাণ বিতরণের জন্য জাহাজ আসবে এক সপ্তাহ পরে। এদিকে ভারতীয় যে জাহাজগুলো বঙ্গোপসাগরে ঘুরে বেড়াচ্ছে, হয়ত এক দিনের মধ্যে তারা ত্রাণ বিতরণে যোগদান করতে পারত।
আরো আগে সুনামির সময়েও ভারত ক্ষতিগ্রস্ত ছিল। তা সত্ত্বেও শ্রীলংকা আর ইন্দোনেশিয়াতে ত্রাণ পাঠানো হয়েছিল। শ্রীলংকায় তো বটেই, এমনকি ইন্দোনেশিয়াতেও ভারতীয় যুদ্ধজাহাজ আর চপার হেলিকপ্টার ত্রাণের কাজ করেছিল।
আর এ বছরেই শুধুমাত্র বন্যাদুর্গত উগান্ডার জন্য ভারত সরকার ১০ মিলিয়ন ডলারের ত্রাণ পাঠিয়েছে। পাঠিয়েছে জাহাজ আর লোকবল। হয়ত উগান্ডার মার্কেটে ভারতীয় আগ্রহের কথা ভেবেই এই সাহায্য।
পুঁজীবাদী দুনিয়ায় সাহায্য হল একরকম বিজ্ঞাপন। বিজ্ঞাপন মানে, অলিখিত ভাবে বলা - "দেখ, আমরা তোমাদের বিপদে পাশে দাঁড়িয়েছি, তাই তোমরা আমাদের জিনিস আরো বেশী করে কিনবে।" এই সিস্টেমে সাহায্য তাদেরই পাঠানো উচিত, যাদের ভবিষ্যতে ক্রয়ক্ষমতা হবে এবং একই ব্র্যান্ডের জিনিস আরও বেশী করে কিনতে আগ্রহী হবে। আর বাজার না থাকলে সাহায্য করে কি লাভ? তাই সাহায্য যাবে বড়লোকেদের কাছে, গরিবদের কাছে নয়। চিনের পথে হেঁটে বাজার ধরতে গিয়ে এখন ভারতও একই নীতিতে চলছে। তাই এটা কোনো আক্সিডেন্ট নয় যে ভারতের মত এশিয়ার আরেক উন্নয়নশীল দেশ চিনও মাত্র ১ মিলিয়ন ডলারের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।
টাইমস অফ ইন্ডিয়াকে ধন্যবাদ ব্যাপারটাকে ভারতীয়দের দৃষ্টিগোচর করার জন্য। তবে, ধ্বংসস্তুপে বসে থাকা বাংলাদেশের দিকে শুকনো মুখে বন্ধুত্ত্বের ঠান্ডা হাত বাড়িয়ে দেওয়া দেখে মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে যেন। ঠিক কোনখানে আমি জানি না, কিন্তু ভুল নিশ্চয় হচ্ছে। সময় গেলে এই ভুলের খেসারত না দিতে হয়। সাহায্য যাওয়া উচিত মানবিকতার খাতিরে, বাজারের খাতিরে নয়। প্রাচ্যের সভ্যতার দীর্ঘদিনের এই নীতির উলটো পথে হেঁটে কতদিন চলতে পারা যায় - দেখা যাক।
(ছবি - সি-এন-এন/এ-পি)
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।