ছোট্ট সোনা সানজি মনি কেমন আছো ভালো?
চিঠির পাতায় আদর দিলাম, দিলাম টিপে গালও।
ওড়না গুজে শাড়ি পড়ে খেলায় কি খুব ব্যাস্ত?
খাওয়া দাওয়া হচ্ছেতো ঠিক কেমন আছে সাস্থ্য?
আমার সময় যাচ্ছে কেটে সকাল বিকাল দুপুর,
ছুটির দিনে সাগর ঢেউয়ে চলছে ঝাপুর ঝুপুর।
মুগ্ধ হয়ে দৃষ্টি রাখি সি-গালদের ঝাঁকে,
নিলের উপ্র ঘুরিয়ে ডানা তোমার ছবি আঁকে।
চমকে হঠাৎ ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করি তাকে
কেউ কি আমায় সানজি গলায় বপ্পি বলে ডাকে?
তাসমান সি -র বাতাস আমার ওড়না তে দেয় ঢেউ,
লুকিয়ে এসে সে ওড়নাতে মুখ মোছেনা কেউ।
তোমার ছবি কোলে নিয়ে চুপি চুপি কাঁদি,
ঘুমিয়ে পড়ি আশায় তোমায় স্বপ্নে দেখি যদি।
দোওয়া করো বপ্পি যেন যলদি আসে চলে,
আগের মতই জড়িয়ে তোমায় নিতে পারে কোলে।
সানজি সোনা থেক ভালো অনেক অনেক ভালো,
চিঠির পাতায় আদর দিলাম, দিলাম টিপে গালও।।
আলোচিত ব্লগ
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন
আগে নিজেকে বদলে দিন

"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।