হ্যাঁ, প্রেম প্রীতি আর ভালবাসা না থাকলে পৃথিবীতে মানুষ মিলে মিশে থাকতে পারতো না। ভালবাসার বাধঁনে সবাই আবদ্ধ। ব্যতিক্রম আমিও নই। ভালবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর!
বাবা মায়ের সাথে সন্তানের ভালবাসা, ভাই বোনের ভালবাসা, স্বামী স্ত্রীর ভালবাসা, বন্ধু বান্ধবীর ভালবাসা ও আত্মীয় স্বজনদের ভালবাসায় কোন খাদ নেই এবং ভালবাসাই স্বর্গতুল্য। কিন্তু পরকিয়া ভালবাসা, সুন্দরী মেয়ের ক্ষতি করার ভালবাসা, ডেটিং করার ভালবাসায় যথেষ্ট গলদ রয়েছে। যা জীবনে কলঙ্ক ছাড়াও লম্পটে পরিনত করে থাকে। আসুন সবাই মিলে ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালবাসা দিবসে নিখাদ, নির্ভেজাল, নিষ্পাপ ভালবাসায় একাকার হয়ে আড্ডা দিয়ে ভালবাসার দৃষ্টান্ত স্থাপন করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


