somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার এর নোবেল বক্তৃতা থেকে..... (২)

১৫ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্বঃ নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার এর নোবেল বক্তৃতা থেকে..... (১) ( Click This Link)
..............
একটা স্বাধীন দেশে সরাসরি আক্রমণ কখনোই আমেরিকার পছন্দের উপায় ছিল না। আমেরিকার নিজের ভাষায় সে পছন্দ করে 'স্বল্পমাত্রার সংঘর্ষ'। এর মানে হলো হাজার হাজার মানুষ মরে মরুক তবে কোন দেশে বোমা হামলার চেয়ে অনেক ধীরগতিতে। একটা দেশের ভেতর থেকে সংক্রমিত করা, জীবাণু ছড়িয়ে ঘা বাড়তে দেয়া। অধিবাসীরা যখন ম্রিয়মান অথবা মৃত আর তোমার বন্ধু মিলিটারি আর বড় বড় প্রতিষ্ঠানগুলি যখন আরামে ক্ষমতায় আসীন, সেইসময় তুমি যাবে ক্যামেরার সামনে আর বলবে গণতন্ত্র জয়ী হলো। যে সময়ের কথা আমি বলছি তখন আমেরিকার পররাষ্ট্রনীতিতে এরকম অবস্থা ছিল স্বাভাবিক।

নিকারাগুয়ার ট্র্যাজেডি এ বিষয়ে একটি মূল্যবান সবুদ। এ ঘটনাটি আমি একটি যুতসই উদাহরণ হিসাবে হাজির করতে চাই ততকালিন এবং বর্তমান পৃথিবীতে নিজের ভূমিকা বিষয়ে যুক্তরাষ্ট্রের ধারণা সম্পর্কে।

১৯৮০ সালের শেষের দিকে লণ্ডনে অনুষ্ঠিত মার্কিন দূতাবাসের এক বৈঠকে আমিও ছিলাম।

মার্কিন কংগ্রেস সিদ্ধান্ত নিচ্ছিল নিকারাগুয়ার বিদ্রোহী দল কন্ট্রাকে আরো আর্থিক সাহায্য করার ব্যাপারে। আমি গিয়াছিলাম নিকারাগুয়ার প্রতিনিধি হিসাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিনিধি সেদিন ছিলেন ফাদার জন মেটক্যাফ। মার্কিন পক্ষে নেতৃত্ব দিচ্ছিলেন রেমণ্ড সিটজ (সেই সময় দূতাবাসের একজন উর্ধতন কর্মকর্তা তবে পরবর্তিতে তিনি নিজেই রাষ্ট্রদূতের পদ গ্রহণ করেন)।

ফাদার মেটক্যাফ বললেন, " স্যার, আমি উত্তর নিকারাগুয়ায় এক ধর্মীয় এলাকার তত্ত্বাবধায়ক। এ এলাকার লোকেরা একটি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র আর সংস্কৃতিকেন্দ্র গঠন করেছিল। আমরা শান্তিতেই ছিলাম। কয়েকমাস আগে কন্ট্রাদের একটা দল আমাদের এলাকায় চড়াও হলো। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র আর সংস্কৃতিকেন্দ্র সবকিছু ধ্বংস করেছে তারা চুড়ান্ত বর্বরতায়। নৃশংসভাবে ধর্ষণ করেছে নার্স আর শিক্ষিকাদের, ডাক্তারদের জবাই করেছে। আপনি দয়া করে মার্কিন সরকারের কাছে দাবি জানান, সরকার যেন এরকম ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তার সমর্থন তুলে নেয়"।

....সিটজ শুনলেন, খানিকটা বিরতি নিলেন, তারপর গম্ভীর গলায় কথা বললেন। "ফাদার", তিনি বললেন, "আমি একটা কথা বলি। যুদ্ধে নিরপরাধ মানুষ সবসময় ক্ষতিগ্রস্ত হয়"। এরপর একটা হিম নৈঃশব্দ নেমেছিল। আমরা নিষ্পলক তাঁর দিকে তাকিয়ে ছিলাম। তাঁর কোন ভাবান্তরই হয়নি।

নিরপরাধ মানুষ, অবশ্যই সব সময় ক্ষতিগ্রস্ত হয়।

শেষ পর্যন্ত একজন বললেন, "কিন্তু এই ক্ষেত্রে 'নিরপরাধ মানুষ' এমন এক নৃশংস দলের নিষ্ঠুরতার শিকার যার সমর্থন করছে আপনার সরকার। যদি কংগ্রেস কন্ট্রাদের আরো অর্থ সাহায্য করে এই রকম পাশবিক কর্মকাণ্ড আরো ঘটবে। নয় কি? আপনার সরকার একটি স্বাধীন আর সার্বভৌম দেশে হত্যা এবং বিধ্বংসের সমর্থন অপরাধে অপরাধী না?"

সিটজ নির্বিকার, "উপস্থিত তথ্যের উপর ভিত্তি করে আপনার উক্তির সঙ্গে আমি দ্বিমত প্রকাশ করছি"

আমরা দূতাবাস ছেড়ে আসার সময় এক মার্কিন সদস্য আমাকে বলেছিল আমার নাটক পছন্দ করে। আমি তার সঙ্গে কথা বলিনি।

আপনাদের মনে করিয়ে দিতে চাই যে এই সময়েই প্রেসিডেন্ট রিগ্যান বলেছিলেন, "নৈতিকভাবে কন্ট্রারা আমাদের প্রতিষ্ঠাতা পূর্বপুরুষদের সমতুল্য"।

........ (চলবে)
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৪৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×