আমার উঠোনে নেই কলমী শালিক
তারা জীবনানন্দের মর্জির মালিক
গাঙ ফেরা মরা চাঁদ মুনিয়ার বেশে
আমাকে শালুক ফুলে গেছে ভালোবেসে।
আমার তাই সাতটি তারার তিমির
গোলপাতা ছাউনিতে ঝরিয়ে শিশির
মনন সমৃদ্ধি আঁকে বনলতা সেন
আমি করি সেই ভাবে ভাব লেন দেন।
মুখ ফিরিয়ে বাংলা, রূপসী হয়েছে?
সৃষ্টির মনের কথা দ্বেষ রেখে গেছে;
আমিও সুরঞ্জনাকে পাই না যে খুঁজে
সে যে ঝরা পালকের পাণ্ডুলিপি গুঁজে
গোধূলির ছায়াপথে দেখে অমানিশা;
আমিও প্রিয় কবির প্রেমের বিদিশা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



