somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বরিশাল জেলা পর্যায়ে সরকারী- বেসরকারী সংলাপ ‍‍: লক্ষ্য - উন্নত বানিজ্য সমৃদ্ধ বাংলাদেশ

১৪ ই মে, ২০১০ দুপুর ২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্থানীয় অর্থনৈতিক সুশাসন এবং জেলা পর্যায়ের বিনিয়োগের পরিবেশের সাথে সংশ্লিষ্ট সরকারী- বেসরকারী পর্যায়ের ব্যক্তিবর্গদের নিয়ে আয়োজিত সংলাপ ডিপিপিডি (ডিস্ট্রিক্ট পাবলিক-প্রাইভেট ডায়লগ) নামেই বহুল পরিচিত। চতুর্থবারের মতো বরিশালে অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা পর্যায়ে সরকারী- বেসরকারী সংলাপ বা ডিপিপিডি। এই সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ের বিভিন্ন খাতভিত্তিক সম্ভাবনা এবং সমস্যা, বিনিয়োগের েেত্র সমস্যা-সম্ভাবনা, সরকারী নীতি, আইন এবং বিধি-বিধান কিভাবে বিনিয়োগের পরিবেশের উপর প্রভাব ফেলছে তা চিহ্নিত করে। সমস্যা চিহ্নিত করার পাশাপাশি এসব সমস্যাবলী স্থানীয় এবং জাতীয়ভাবে দূরীকরণের ল্েয কার্যক্রম পরিচালনা করে যার মাধ্যমে স্থানীয় অর্থনৈতিক সুশাসন প্রতিষ্ঠত হতে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহায়ক হয়।


দি এশিয়া ফাউন্ডেশন পরিচালিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট কাইমেট ফান্ডের সহায়তায় স্থানীয় অর্থনৈতিক সুশাসন কর্মসূচীর অধীনে ডিপিপিডি কোনো প্রচলিত ধরনের সংলাপ নয় যা শুধু আলাপ-আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে। বরং প্রচলিত ধারনা কাঠামোর বাইরে যেয়ে স্থানীয় অর্থনৈতিক সুশাসন এবং বিনিযোগ বান্ধব পরিবেশ প্রতিষ্ঠার পথে যেসব প্রতিবন্ধকতা, অন্তরায় বা বাধাসমূহ আছে সেগুলো চিহ্নিত করে তা দূরীকরণের লক্ষে সরকারী-বেসরকারী পর্যায়ে সকলের সমন্বিত উদ্যোগ এবং প্রচেষ্ঠার মাধ্যমে কাজ করে। অধিকন্তুু ডিপিপিডি পূর্বের যেসব উদ্যোগ এবং প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি অনুসন্ধানি দৃষ্টি দিয়ে তার কারণ চিহ্নিত করে এবং সেখান থেকে শিক্ষা নিয়ে সেসব উদ্যোগ সফল করার লক্ষে কাজ করে। এই যে ডিপিপিডির সামগ্রিক আয়োজন তার মাধ্যমে একটি টেকসই পাটাতন নির্মিত হবে যা মোটাদাগে ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের কন্ঠস্বর হিসেবে ভূমিকা পালন করবে এবং ব্যবসায়ী স¤প্রদায়ের কল্যাণে ও বিনোয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে কাজ করে যাবে, এটাই কর্মসূচীর লক্ষ্য।


বরিশালে অনুষ্ঠিত বিগত ৩টি ডিপিপিডির উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। এর মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনে রয়েছে বেশ কিছু উধাহরন, যেমন- প্রদত্ত ট্রেড লাইসেন্স-এ ব্যবসা শুরুর তারিখ উল্লেখ করা, তথ্য কেন্দ্র এবং ব্যাংক বুথ স্থাপনের উদ্যোগ গ্রহন, আর নারী উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টল বরাদ্দ ও পোল্ট্রি ল্যান্ডিং স্টেশন স্থাপনের সিদ্ধান্ত। প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পোল্ট্রি খামার রেজিষ্ট্রেশনের আওতায় আনার আনুপাতিক হার বৃদ্ধি এবং রেজিষ্ট্রিকৃত খামারকে সার্টিফিকেট প্রদানের সিদ্ধান্তও ডিপিপিডি আয়োজনের ফসল। ডিপিপিডির মাধ্যমে জন্ম নেয়া ডিস্ট্রিক্ট উইমেন বিজনেস ফোরাম (ডিব্লিউবিএফ) নিজেই একটি চমক হিসেবে আবির্ভূত হয়েছে বরিশাল জেলায়। সাফল্যের ধারাবাহিকতায় তারা বাংলাদেশ ব্যাংকের বর্তমান মাননীয় গভর্নর-এর সাথে সাক্ষাত-এর মাধ্যমে বরিশাল অগ্রনী ব্যাংকের বটতলা শাখায় নারী উদ্যোক্তা ডেস্ক স্থাপনে সক্ষম হয়েছে­ একই সাথে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি করেছে সহজতর এবং স্বাচ্ছন্দময়। প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট সরকারী দপ্তরগুলোর সহযোগিতা ছিল সমান্তরাল।

ডিপিপিডির একটি শক্ত ভীত বরিশালের জনপ্রতিনিধি এবং মিডিয়াকর্মীগন। ওয়ার্ড কাউন্সেলর থেকে মাননীয় সংসদ সদস্যগন এবং মাননীয় মেয়র মহদয় আকুন্ঠ সমর্থন দিয়ে যাচ্ছে এই সংলাপের অগ্রগতি এবং সফলতায়। কখনো উপস্থিতী নিজ জেলায় এমনকি প্রয়োজনে জাতীয় পর্যায়ের সভায়, কখনো সার্বিক বিবেচনায় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহনে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনায়। আর প্রতিটি ডিপিপিডিতে মিডিয়াকর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহন-ই প্রমান করে তাদের আগ্রহ এবং দায়িত্বশীল খবর প্রচারনা প্রমান করে তাদের অংশীদারিত্ব। বরিশালের চেম্বার অব কমার্স-সহ অন্যান্য ব্যবসায়ী সংগঠনগুলো ডিপিপিডি’র প্রাণ, যাদের জন্য ডিপিপিডি- ডিপিপিডির জন্য যারা। মূল নেতৃত্ব এবং অগ্রযাত্রার সমন্বয়ক।

ত্রৈমাসিক এই সংলাপ থেকে ক্রমেই উঠে আসছে এমন কিছু সমস্যা যা, স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়; যা জাতীয় পর্যায় বা নীতি-নির্ধারণী পর্যায়ের হস্তক্ষেপ প্রয়োজন। চতুর্থ সংলাপ আয়োজনের প্রাক্কালে ধারণা করা যাচ্ছে এ রকম কিছু ইস্যু সামনে চলে আসছে এ বারের সংলাপে- ব্যবসা ও বিনিয়োগ বান্ধব পরিবেশে নিশ্চিত করতে। এসব ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যদের ভূমিকা আরো বেগবান করার সময় এসেছে। সংসদে এ সকল ইস্যু নিয়ে, দল-মত নির্বিশেষে বরিশালের বানিজ্য সম্ভাবনা রক্ষার স্বার্থে, ঐক্যমত্যের প্রকৃত উধাহরন তুলে ধরবেন এ কামনা বরিশালের সকল শ্রেণীর ব্যবসায়ীসহ সুশীল সমাজের। তারা আশা করছেন, আগামী ১৯ মে, ২০১০ তারিখে অনুষ্ঠিতব্য সংলাপে সকল দলীয় স্থানীয় সংসদ সদস্যগন উপস্থিত থাকবেন, উপস্থিত থাকবেন মাননীয় মেয়র মহদয়- বরিশাল জেলার উন্নয়নের স্বার্থে। একেকটি জেলার উন্নয়ন, প্রকারন্তে সমগ্র বাংলাদেশেরই উন্নয়ন। আর উন্নত বানিজ্য-ই গড়তে পারে সমৃদ্ধ বাংলাদেশ।

১৪মে, ২০১০ বরিশাল থেকে দৈনিক সত্যসংবাদ-এ প্রকাশিত।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০১০ বিকাল ৩:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×