দেশে ভাস্কর্য ভাঙা সংক্রান্ত বিষয় নিয়ে সমগ্র দেশে একটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।আজ (২৪ অক্টোবর) জুম্মা পরবর্তী সময়ে জনৈক মুফতি'র যে আচরন (পুলিশ ও তার কর্মীদের প্রতি) টেলিভিশনে প্রত্যক্ষ করা গেল তাতে মনে হয় না এ দেশ এবং দেশের প্রচলিত আইনের প্রতি সামান্যতম শ্রদ্ধা আছে । অথবা তার হাত পুলিশের হাতের চেয়ে অনেক বড় । অন্যদিকে 'সচেতন শিল্পী'দের ব্যানারে চারুকলা থেকে শহীদমিনার পর্যন্ত বিভিন্ন সংগঠনের চলছে বিভিন্ন ধরনের প্রতিবাদ । প্রতিবাদের এ ঝড় সারাদেশে পৌঁছে গেছে । অন্যদিকে সচেতন শিল্পী সমাজ ভাস্কর্যের ওই অঞ্চলকে 'লালন চত্বর'হিসাবে ঘোষনা করেছে । একই সাথে একটি লিফলেটের মাধ্যমে তারা বলেছে, এটা পরিকল্পিত একটি ঘটনা । যার সাথে এর ভাস্কর থেকে শুরু করে সরকার সবাই যুক্ত।কারন মৃনাল হক ফিগারগুলো নির্মান করেছে ২ সুতো রড দিয়ে । যেটা না ভাঙলেও ঝড়-বাতাসে এটি ভাঙতে পাতো । ৮ সুতো রড ছাড়া এটা নির্মান সম্ভব নয়। নির্বাচনকে সামনে রেখে এ ধরনের একটি পরিকল্পিত ঘটনার মধ্য দিয়ে সরকার দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ধর্মব্যবসায়ী মৌলবাদীদের মুখোমুখি করতে চেয়েছিলো বলে অনেক বুদ্ধিবৃত্তি সম্পন্ন মানুষেরা বিভিন্ন সময় তাদের মতামত প্রকাশ করেছে ।তারা আরও বলেছে,নগর সৌন্দর্যের জন্য শিল্পকে এভাবে ব্যবহার করা যায়না ।যেটা এই মুনাফালোভী সরকার ও মৃনাল হক দেশের অর্থ লোপাট করে করছে। শুধু কি তাই ? বাঙালীর বীরত্বের অজস্র কাহিনী থাকলেও ঢাকার ৪০০ বছর উদযাপন উপলক্ষে ইংরেজদের উপনিবেসিক শাসনকেই হাইলাইট করা হয়েছে । শেরাটনের সামনের ভাস্কর্য দেখলে সেটা স্পস্ট হবে ।তাই মৌলবাদ, মৃনালহক এবং এই সরকারকে চিনে নিন।
ধর্মব্যবসায়ী মৌলবাদ,মৃনাল হক ও সরকার সবাইকে চিনে নিন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।