somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি মলয় রায়চৌধুরীর প্রয়াণ

২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কবি মলয় রায় চৌধুরী আজ সকালে মৃত্যুবরন করেছেন। তিনি এই ব্লগের ব্লগার ছিলেন। এই ব্লগেই তার কিছু লেখা পড়েছি আমি। পরে অবশ্য তিনি সব লেখা মুছে দিয়েছেন বা ড্রাফট করেছেন।



কবি মলয় রায়চৌধুরী বহুগুনের অধিকারী ছিলেন। সাহিত্যিক, অনুবাদক, সংবাদিক, প্রবন্ধকার সহ নানা রুপে তাকে দেখা গেছে। তার লেখা কবিতার উপরে গবেষনা করে দেশ-বিদেশে বহু গবেষক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তবে তিনি সবচেয়ে পরিচিত "প্রচন্ড বৈদ্যুতিক ছুতার" কবিতার জন্য। এই কবিতা লেখার জন্য তার বিরুদ্ধে ৩৫ সপ্তাহ মামলা চলে, কবিতা লেখার কারনে তাকে হাতকরা পরিয়ে কোমড়ে দড়ি বেধে জনসম্মুখে হাটিয়ে নেয়া হয়। এবং মামলায় কারাদন্ড দেয়া হয়। কবিতা লেখার অপরাধে কারাবাস করে তার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পরে।

তিনি হাংরি আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। হাংরি আন্দোলন সম্ভবত বাংলা সাহিত্যে একমাত্র আন্দোলন। এই আন্দোলনে মলয় রায়চৌধুরীর সাথে ছিলেন সমীর রায়চৌধুরী, শক্তি চট্টোপাধ্যায়, দেবী রায়, বিনয় মজুমদার, সন্দীপন চট্টোপাধ্যায়, উৎপলকুমার বসু, ফালগুনী রায়, সুভাষ ঘোষ, প্রদীপ চৌধুরী, বাসুদেব দাশগুপ্ত সহ আরো অনেকে।

হাংরি আন্দোলনের ম্যানিফেস্টো ছিলো, "মানুষ, ঈশ্বর, গণতন্ত্র ও বিজ্ঞান পরাজিত হয়ে গেছে। কবিতা এখন একমাত্র আশ্রয়। এখন কবিতা রচিত হয় অর্গ্যাজমের মতো স্বতঃস্ফূর্তিতে।"

এই আন্দোলনে শুধু কবিতার মাধ্যমেই প্রতিবাদ হয়নি, বরং কিছু এক্সট্রিম কাজও করেছেন মলয়বাবুগণ। রাজ্যের মুখ্যমন্ত্রী, এমএলএ, সচিব, লেখক- সবাইকে পাঠানো হল মুখোশ। প্রতিটি মুখোশে লেখা ছিলো, "দয়া করে মুখোশটা খুলে ফেলুন।"

কবি সাহিত্যিকদের পাঠানো হল বিয়ের কার্ড। তাতে লেখা "F*ck the Bastard of Gungshalik School of Poetry"

শক্তি চট্টোপাধ্যায় লিখলেন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেনকে উদ্দেশ্য করে,
কবিতা ভাতের মতো কেন লোকে নিতেই পারছে না
যুদ্ধ বন্ধ হলে নেবে? ভিখারিও কবিতা বুঝেছে
তুমি কেন বুঝবে না হে অধ্যাপক মুখ্যমন্ত্রী সেন?


তবে এই আন্দোলনের কবিগনদের ভেতর একতা ছিলো না, তাই আন্দোলন মাঝপথে ভেঙে যায়। শক্তি চট্টোপাধ্যায় সাক্ষী দেন মলয় রায়চৌধুরীর বিপক্ষে। যার কারনে মলয় রায়চৌধুরীর কারাদন্ড হয়।

তারপরেও এই আন্দোলন ছিল প্রচলিত সাহিত্যে এক বড় ধাক্কা। শালীনতার চাদরে মোড়া উচ্চবর্গের সাহিত্যের বদলে সমাজের নিচুস্তরের মানুষের কথা, বিপ্লবী চেতনা আর আদিম চাহিদা উঠে আসে সাহিত্যে।

মলয় রায়চৌধুরীর জন্য শ্রদ্ধা।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৩ রাত ১১:১৮
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×