টেকসই পল্লীতথ্য কেন্দ্র বিনির্মাণ বিষয়ে কুমিল্লায় ডি.নেট এর কর্মশালা :
অবস্থা বদলে দিচ্ছে পল্লী তথ্য কেন্দ্র’
‘পল্লী তথ্য কেন্দ্র বাংলাদেশের নিভৃত পল্লী এলাকার সামাজিক অবস্থা বদলে দিচ্ছে। এর কর্মকান্ড গ্রামীন সমাজের ডিজিটাল বৈষম্য কমাতে ও জনগণের মাঝে তথ্য সরবরাহের পাশপাশি তাদের তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে তুলছে। সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করে তুলছে। সনাতন কৃষিকে বৈজ্ঞানিক সম্মত করে তুলছে। পল্লী তথ্য কেন্দ্রকে তাই আরো টেকসই করে তোলা প্রয়োজন।’ গত ৩০ ও ৩১ আগস্ট কুমিল্লার বাংলাদেশ একাডেমী ফর রুরাল ডেভেলপমেন্ট (বার্ড) এ অনুষ্ঠিত ‘টেকসই পল্লীতথ্য কেন্দ্র বিনির্মাণ’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন।
‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর সহায়তায় গবেষণা সংস্থা ডি.নেট (ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্ক) পরিচালিত ‘অবলম্বন ২’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় চলমান দেশের ১৩টি পল্লীতথ্য কেন্দ্র পরিচালনাকারী প্রধান এবং ব্যবস্থাপকগণ অংশ নেন। এসব পল্লীতথ্য কেন্দ্রকে সফলভাবে পরিচালনা, লক্ষ্য অর্জন এবং টেকসইকরণে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার প্রথম দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়। দ্বিতীয় দিনে ‘আমাদের গ্রাম’ পরিচালিত ই-হেল্থ কার্যক্রমের পদ্ধতি এবং অভিজ্ঞতা বিনিময়, পল্লীতথ্য কেন্দ্রের কার্যক্রমের সাথে সমন্বয়ের ক্ষেত্রসমূহ চিহ্নিত করা হয়। বাংলাদেশ টেলিসেন্টার নেটওয়ার্কের কার্যক্রম এবং এই কার্যক্রমের সংগে পল্লীতথ্যকেন্দ্র সমূহের সমন্বয়ের উপর আলোচনা করেন বাংলাদেশ টেলিসেন্টার নেট্ওয়ার্কের চিফ অপারেটিং অফিসার মাহমুদ হাসান।
কর্মশালায় অন্যান্যের মধ্যে ডি.নেট এর নির্বাহী পরিচালক অনন্য রায়হান, আমাদের গ্রাম’র প্রকল্প পরিচালক রেজা সেলিম, ডি.নেটের উপ-পরিচালক ও অবলম্বন - ২ এর প্রকল্প সমন্বয়কারী ফরহাদ উদ্দিন, , সিনিয়র প্রোগ্রাম অফিসার শেখ মাসুদুর রহমান, মোশাররফ হোসেন, হেল্পলাইন সমন্বয়কারী আতিকুর রহমান, প্রোগ্রাম অফিসার খায়রুজ্জামান, জাহিদ আল মাহাদী, ফাতেমা বেগম লাবনী, কর্মসূচী সহযোগী ফারহা শারমিন, প্রতাপ সরকার বিজয় প্রমূখ উপস্থিত ছিলেন।#
একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন
কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।