somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞানের খাতা- পর্ব ১২: টয়লেট টিস্যু

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙালী ভোজন রসিক। আমাদের রসনার জন্য দেশী মুরগীর রোস্ট যেমন উপাদেয় লালশাক তেমনি গুরুত্বপূর্ণ। ছোট বলে কাউকে অবহেলা করার অবকাশ নেই। খাদ্য গ্রহন দিয়ে আজকের আলোচনা শুরু করলেও আমার বিষয় বর্জন বিষয়ে। চলেন টয়লেটের দিকে যাই। লজ্জা পাওয়ার কিছু নাই। টিভিতে বসুন্ধরা টয়লেট টিস্যুর বিজ্ঞাপন দিতে পারলে আমি ব্লগে টয়লেট টিস্যু নিয়ে দুকথা লিখতেই পারি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আগেকার দিনে টয়লেটের অবস্থান হত বাড়ীর শেষ সীমানায় বাঁশ বাগানের আড়ালে। এখন যুগ পালটে গেছে। পায়খানা আর খাদ্যখানার দুরত্ব মাত্র কয়েক পায়ের ব্যবধান। টয়লেট হতে দুই পা ফেলিয়া ডাইনিং টেবিলে আসেন চলিয়া। শহুরে জীবনে টয়লেট্রিজ সামগ্রীর ভিতর প্রধান যে জিনিসটি থাকে তা হলো টয়লেট পেপার।

ছাত্র অবস্থায় আমরা কোন বিষয় নিয়ে আলোচনা শুরু করার আগে তার সঙ্গা দিয়ে শুরু করি। আমারও দেয়া উচিত। টয়লেট টিস্যু হলো একধরণের নরম, হালকা কাগজ যা ব্যক্তিগত পরিছন্নতার কাজে পায়খানার ব্যবহার করা হয়। এটা নরম করে তৈরী করা হয় যাতে পাইপ লাইনে আটকে জ্যাম না লাগে। টয়লেট টিস্যু এবং ফেসিয়াল টিস্যু একই উপাদানে তৈরী হলেও তাদের উপাদানের কম্পোজিশান আলাদা। বাংলা ভাষার জন্য আমরা এত রক্ত দিলাম তবু আফসোস লাগে বাংলা শব্দ সম্ভার কেন এত অসম্পূর্ণ। সব বিদেশী শব্দের আমরা কেন বাংলা প্রতিশব্দ তৈরী করিনা! নাকি ইংরেজী নামে ডাকলে ডাঁট দেখানো যায়। অবশ্য সর্বজন গ্রাহ্য নাম না হলে সেটা মুখ থুবড়ে পড়বে। মোবাইলের বাংলা মুঠোফোন আমরা মেনে নিয়েছি কিন্তু টেলিফোনের বাংলা দুরালাপনির ব্যবহার মেনে নেই নি। টয়লেট পেপারের বাংলা কি হতে পারে, পায়খানা কাগজ! নাহ হলো না। শুমায়ুন আহমেদ কি রবীন্দ্রনাথ বেঁচে থাকলে নামকরনের জন্য তাদের ডাকা যেত। টয়লেট বিষয়ে অভিজ্ঞ লেখক অবশ্য এখনো একজন আছেন। মহীথরের লেখক হরিশংকর জলদাস। তিনি অবশ্য যে নাম দেবেন তা আমরা জুসম্মুখে উচ্চারণ করতে পারবো বলে মনে হয় না।

টয়লেট টিস্যু প্রথম তৈরী করা হয় ১৩৯১ সালে চীনে। চৈনিক সম্রাটের জন্য বিশেষ উপায়ে তৈরী করা হত এই টিস্যু। আমি মনে করি চীনাদের একটা স্পেশাল ধন্যবাদ দেয়া উচিত। পৃথিবীর অনেক কিছুই তারা প্রথম আবিষ্কার করে। সাধারন জনসাধারন অবশ্য কুলুপের জন্য নানাবিধ শুকনো জিনিস ব্যবহার করত আদিকাল থেকে। প্যাপিরাস আবিষ্কারের অনেক অনেক পরে মানুষ ইট পাথর মাটির বিকল্প কুলুপ হিসেবে কাগজের ব্যবহার শুরু করে। ইসলাম ধর্মে কুলুপ ব্যবহারের ব্যাপারে দিক নির্দেশনা দেয়া হয়েছে।

১৮৫৭ সালে যোসেফ গেইট্টি প্রথম কারখানায় উৎপাদিত টয়লেট টিস্যু বিক্রি করা শুরু করেন। এটা ছিলো নরম চওড়া কয়েক পর্দার কাগজ। ১৮৭১ সালে যেথ হুইলার রোলড এবং পারফোরেটেড কাগজের প্যাটেন্ট নেন নিজের নামে।১৯৪২ সালে ইংল্যান্ডের সেন্ট এন্ড্রু পেপার মিল থেকে দুই স্তরের টয়লেট টিস্যু তৈরী করা হয়। পরবর্তীতে টয়লেট পেপারে নানা সংযোজন বিয়োজন ঘটেছে।
নিজে পরিষ্কার থাকুন, পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×