somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাক-জমকপূণর্ ভাবে অনুষ্ঠিত হল মাদারীপুর জেলা এসোসিয়েশন, ফ্রান্স এর অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা

২০ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দোলন মাহমুদ, প্যারিস, ফ্রান্স ঃ- ঐতিহ্যগত ভাবেই আমরা বাঙ্গালীরা বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে অভ্যস্ত। বিদেশ-বিভূইয়ে দেশীয় সৈকিয়তাকে আকড়ে ধরে প্রবাসে ছোট্ট বাংলাদেশ এই উদ্দেশ্যকে সন্মুখে রেখে গত ১৮ই জানুয়ারী রোববার প্যারিসের ম্যাক্স দমীর্ একটি হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পূণর্াঙ্গ রুপে যাত্রা শুরু করলো মাদারীপুর জেলা এসোসিয়েশন, ফ্রান্স | মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স এর নবনির্বাচিত সভাপতি জনাব সরোয়ার হোসেন হীরার সভাপতিত্বে ও প্রচার সম্পাদক অহিদুজ্জামান টিপু ও সাংগঠনিক সম্পাদক রানা রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির আসন গ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কাউন্সোলার হজরত আলী খান এবং বিশেষ অতিথির আসন গ্রহণ করেন কাজী এনায়েত উল্লাহ।

উক্ত অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফ্রান্স এর সকল সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবিন্দগণ উপস্থিত ছিলেন| এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছে আমার বিশ্বাস তারা তাদের লক্ষ্যে পৌছাতে সক্ষম হবে এবং তার জন্য বাংলাদেশ দূতাবাস ফ্রান্স থেকে সবর্ প্রয়োজনীয় সাহায্য সহযোগীতা প্রদান করা হবে। কাজী এনায়েত উল্লাহ বলেন মাদারীপুর জেলা এসোসিয়েশন ফ্রান্স এর উত্তর উত্তর সফলতা কামনা করেন। উক্ত সংগঠনের নবনির্বাচিত সভাপতি সরোয়ার হোসেন হীরা তার বক্তব্যে বলেন ফ্রান্সে বসবাসরত মাদারীপুরবাসী সহ সকল প্রবাসী বাংলাদেশীদের উন্নয়নের জন্য কাজ করার লক্ষ্যেই আমাদের এই সংগঠন। অনুষ্ঠানে আগত সকল প্রবাসী বাংলাদেশীদের প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।

উক্ত সভায় আরো বক্তব্য রাখেন মাদারীপুর জেলা এসোসিয়েশন, ফ্রান্স এর সাধারণ সম্পাদক মোঃ সোহেল হোসেন, ঢাকা বিভাগ এসোসিয়েশন ফ্রান্স এর সভাপতি শাহজাহান রহমান ,স্পেন থেকে আগত মোঃ শফিক খান প্রমুখ।

প্রথম পর্বের সমাপ্তির পর পরই শুরু হয় এক জমকালো সাংস্কৃতিক সন্ধ্যার। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন প্রধান আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত রুমি। একের পর এক গান পরিবেশনের মধ্যে দিয়ে দর্শকদের মাতিয়ে তুলেন রুমি। কিছু সময়ের জন্য হলেও প্রবাসী বাংলাদেশীরা আবহমান বাংলার স্বাধ উপভোগ করছিল এবং মনে হয়েছে এ যেন প্রবাসের মাটিতে এক টুকড়ো বাংলাদেশ। এছাড়াও উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন লন্ডন থেকে আগত জনপ্রিয় শিল্পী রওশন আরা মনি ও স্পেন থেকে আগত জনপ্রিয় শিল্পী জিনাত শফিক। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যায় নিত্য পরিবেশন করেন ফ্রান্স এর জনপ্রিয় নিত্য দল অর্কিড, মাটির পুতুল, দেশী ডিজে। উক্ত অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাদারীপুর জেলা এসোসিয়েশন, ফ্রান্স এর প্রধান উপদেষ্টা জনাব মাহবুব খান।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাসাগরের ধারের সেই ছোট্ট দ্বীপ সামোয়া এবং বিশ্বকাপ ফুটবল

লিখেছেন হাসান মাহবুব, ০২ রা জুলাই, ২০২৬ রাত ১০:৩২

বিশ্বকাপের এই মৌসুমে ফুটবল নিয়ে একটা দারুণ হার্ট লিফটিং মুভি দেখে ফেললাম - "Next Goal Wins"
গল্পটা আমেরিকান সামোয়ার জাতীয় ফুটবল দলকে নিয়ে। ২০০১ সালে অস্ট্রেলিয়ার কাছে ৩১-০ গোলে হেরে... ...বাকিটুকু পড়ুন

সিনেমা-গান-খেলাধুলা

লিখেছেন তানভীর রাতুল, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ২:১৭

আইন সমাজ নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর পদ্ধতি নয়। আইন দৃশ্যমান, প্রতিরোধযোগ্য। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো মানুষকে নিজেই নিজের আনন্দ নিষিদ্ধ করতে শেখানো। জীবন থেকে আনন্দের উচ্ছেদ ঘটানো। এই কাজটি বাংলাদেশে গত... ...বাকিটুকু পড়ুন

প্রতি বছর জুলাই আসলেই কি কাউয়া ক্যাচাল লাগতে হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা জুলাই, ২০২৬ রাত ৩:৫০


জুলাই মাসটা আবার ঘুরে ফিরে আসতেই দেশের রাজনৈতিক পাড়ায় পারদ চড়তে শুরু করেছে। বিশেষ করে যারা গত দুই বছর আগের আন্দোলনের ফসল ঘরে তুলেছেন, তাদের কাছে এই জুলাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×