somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মঙ্গাপীড়িত গ্রামীণ জনপদে এখন সবজি বিপ্লব। সরকারের উদ্ভাবিত কৃষি প্রযুক্তি ব্যবহার করে লালমনিরহাটের বিস্তীর্ণ গ্রামাঞ্চলে প্রান্তিক চাষীরা বিভিন্ন রকমের সবজি চাষ করে স্বাবলম্বী হচ্ছে

১৭ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতের সবজি শিম চাষ করে ভাগ্য ফিরিয়েছেন লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামের পর গ্রামের তৃণমূল পর্যায়ের চাষীরা। শীত মৌসুম মানেই উত্তরাঞ্চলের অবহেলিত জেলা লালমনিরহাটে একসময় কর্মহীন ও মঙ্গাপীড়িত মানুষের মুখোচ্ছবি ভেসে বেড়াত। এখন সেই চিত্র নেই। শীতের মৌসুমে কৃষক প্রচলিত ফসল চাষ হতে বেরিয়ে এসে অপ্রচলিত শীতের সবজি চাষে মনোযোগী হয়েছে। এতে তৃণমূল পর্যায়ের কৃষকরাও ভাগ্য ফিরিয়ে আর্থিকভাবে সচ্ছলতা নিয়ে এসেছেন। পাশাপাশি কৃষিভিত্তিক শত শত কৃষি শ্রমিক নারী-পুরুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। শীতের সবজি কিনতে তাই এখন প্রতিদিন অন্য জেলার সবজি ব্যবসায়ীরা এই জেলায় এসে ভিড় জমিয়েছে। এতে গ্রামীণ অর্থনীতিতে নগদ অর্থের যোগান বৃদ্ধি পেয়েছে। শীতের সবজি শিম, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মুলাসহ প্রায় ৩৩ রকমের শীতের সবজি এই জেলায় চাষ হচ্ছে কয়েক বছর ধরে। বর্তমানে লালমনিরহাট জেলা শীত মৌসুমে প্রচলিত ফসল চাষের পাশাপাশি সবজি চাষে বিপ্লব ঘটিয়েছে। সবজি চাষ গ্রামীণ অর্থনীতি শক্ত ভিত্তির ওপর দাঁড় করিয়ে দিয়েছে। সুযোগ সৃষ্টি হয়েছে নানা শ্রমজীবী মানুষের। কৃষি শ্রমিক, পরিবহন শ্রমিক ও ক্ষুদ্র সবজি ব্যবসায়ী প্রতিদিন নগদ আয়ের পথ খুঁজে পেয়েছেন। বিভিন্ন ধরনের সবজি চাষের অনুকূল আবহাওয়া থাকায় জেলার ৫টি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে অধিক শিম চাষ হয়েছে। অগ্রিম শিম চাষ হওয়ায় প্রথম দফায় কৃষক শিমের বাজারে মূল্যও পেয়েছে বিগত কয়েক মৌসুমের চেয়ে কয়েক গুণ বেশি। তৃণমূল পর্যায়ের কৃষক একমাস আগেই শিম ক্ষেত থেকে তুলে জমিতেই বিক্রি করছেন। বর্তমান সরকারের অত্যাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করায় এ এলাকার মানুষের ভাগ্যের পরিবর্তন হতে শুরু করেছে। এখন আর সেই চিরচেনা মঙ্গা নেই। তারা এখন অনেক উদ্যেমী ও পরিশ্রমী। এই জেলার মাটি ও আবহাওয়া শিমসহ সবজি চাষের উপযোগী। তাই কৃষক সবজি চাষে ঝুঁকে পড়েছে। প্রচলিত কৃষি ফসলের পাশাপাশি সবজি চাষ করে এই জেলার প্রত্যন্ত গ্রামের কৃষক ভাগ্য পরিবর্তন করেছেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

বলুন - "হ্যালো আল্লাহ্‌, আমি এখনো বেঁচে আছি!"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে অক্টোবর, ২০২৬ ভোর ৫:৫৫

আপনার কাছে মনে হচ্ছে, আল্লাহ্‌ আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।
তিনি আপনার দোয়া কবুল করছেন না।
আপনার কাছের মানুষকে দূরে সরিয়ে দিয়েছেন।
আপনার কোন চাকরী নাই। রিজিক ছোট হয়ে এসেছে।... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×