somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক সহিংসতা কম থাকা এবং শ্রমিক ও কাঁচামালের সহজলভ্যতাসহ বিনিয়োগে অনুকূল পরিবেশে সাড়ে চার বছরে খুলনায় গড়ে উঠেছে ১৩৬টি শিল্প-কারখানা

২৭ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নানা প্রতিকূলতা সত্ত্বেও খুলনা অঞ্চলে নতুন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ বেড়েছে। ২০০৯ সাল থেকে ২০১৪ সালের জুন মাস পর্যন্ত সাড়ে চার বছরে খুলনা বিভাগে বেসরকারী ব্যবস্থাপনায় জুট এ্যান্ড টেক্সটাইল, ক্যাটেল, পোল্ট্রি ও ফিস ফিড, প্রকৌশল শিক্ষা, অটোমেটিক ব্রিক ফিল্ড, প্লাস্টিক প্রোডাক্ট, ক্যামিক্যাল, ডেয়ারি প্রোডাক্ট, প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং, উড এ্যান্ড পার্টিকেল বোর্ড প্রসেসিং, চিংড়ি ও মৎস্য হ্যাচারী ও মৎস্য প্রক্রিয়াজাতকরণ কারখানাসহ বিভিন্ন ধরনের ১৩৬টি নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্প প্রতিষ্ঠানে মোট বিনিয়োগ করা হয়েছে ১ হাজার ৯৮৯ কোটি ৩৮ লাখ টাকা। এর মধ্যে নতুন বিনিয়োগ ১ হাজার ২৫৭ কোটি ৪৪ লাখ এবং পরবর্তীতে অতিরিক্ত বিনিয়োগ করা হয়েছে ৭৩১ কোটি ৯৪ লাখ টাকা। এর বাইরেও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) আওতায় এবং মংলা ইপিজেডেও বিনিয়োগ বেড়েছে। কারণ একটাই, বর্তমান সরকারের সময়ে রাজনৈতিক সহিংসতা কম থাকায় এবং শ্রমিক ও কাঁচামালের সহজলভ্যতাসহ বিনিয়োগের ক্ষেত্রে অনেকটা অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে। যে কারণে শিল্পোদ্যোক্তারা উৎসাহিত হচ্ছেন। বিএনপির আমলে অর্থাৎ, ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত খুলনা বিভাগে ১০৫টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠলেও এর অনেকগুলো চালু নেই। সুষ্ঠু পরিকল্পনার অভাব, প্রতিযোগিতায় টিকে থাকতে না পারা ইত্যাদি। তবে বর্তমান সরকারের আমলে আশার কথা হচ্ছে, পাইপ-লাইনের সাহায্যে গ্যাসের সরবরাহ, যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করাসহ শিল্প বিকাশের অন্তরায়সমূহ দূর করে এ অঞ্চলে বিনিয়োগ বহুগুণ বৃদ্ধি পাবে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে। এতে বিনিয়োগের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

×