somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসন্ন রমজানে রোজাদারদের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ দিতে বিশেষ পদক্ষেপ সরকারের

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আসন্ন রমজানে দেশে পিক আওয়ারে আট হাজার ৫০০ মেগাওয়াটের বিদ্যুত চাহিদা নির্ধারণ করা হয়েছে। সেহরি, ইফতার এবং তারাবির নামাজের সময় রোজাদারদের নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ দেয়ার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। রমজানে বিদ্যুত চাহিদা অন্য সময়ের তুলনায় একটু বেশি থাকে। রমজানে কোন মানুষের যাতে কষ্ট না হয় সেই দিক বিবেচনা করেই অতিরিক্ত বিদ্যুত সরবরাহ করা হয়। এবার গ্রীষ্মে যেখানে আট হাজার মেগাওয়াটের চাহিদা নির্ধারণ করা হয়েছিল সেখানে রমজানে গিয়ে আরও ৫০০ মেগাওয়াট অতিরিক্ত চাহিদা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৮ জুন থেকে প্রথম রমজান শুরু হচ্ছে। এই সময়েও বেশ উষ্ণ আবহাওয়া থাকায় বিদ্যুতের চাহিদা এখনের তুলনায় বেশি থাকবে। এখন পর্যন্ত দেশে সর্বোচ্চ বিদ্যুত উৎপাদনের পরিমাণ সাত হাজার ৮১৭ মেগাওয়াট। রমজানে বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিবছরের মতো এবারও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ রেশনিং করা হতে পারে। শহরের বিপণী বিতানগুলো রাত ৮টার পর দোকান বন্ধের ব্যবস্থা করা হবে, কোন বিপণী বিতানে আলোকসজ্জা না করার নির্দেশনা দেয়া হবে। বিতরণ কোম্পানি ইতোমধ্যে রমজানের আগেই অধিক ত্রুটিপূর্ণ বিতরণ লাইন পরিবর্তন শুরু করেছে। এলাকা ভিত্তিক উৎপাদন এবং সরবরাহের জন্য পৃথক পৃথক তদারকি দল গঠন করা হবে। তারাই দেখবেন কীভাবে এসব বিষয় সমন্বয় করা যায়। কোথাও কোন সমস্যা হলে এই কমিটি দ্রুততম সময়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। এছাড়া কোথাও ট্রান্সফরমার বিকল হলে ভ্রাম্যমাণ ট্রান্সফরমার বসিয়ে দ্রুততম সময়ের মধ্যে তা প্রতিস্থাপন করা হবে। রমজানে যাতে মুসলমানরা নির্বিঘ্নে নিরবচ্ছিন্ন বিদ্যুত সরবরাহ পায় সে উদ্দেশ্যেই সরকারের এ মহতি উদ্যোগ।






সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×