বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধাবিহীন হাওড়, চর এবং পানিবন্দি এলাকার মানুষের জন্য ভাসমান আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র চালুর উদ্যোগ সরকারের
২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দেশের বিস্তীর্ণ চর ও হাওড় অঞ্চলে তথ্যপ্রযুক্তি নানা সেবা অপ্রতুল। এসব প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে ভাসমান আইসিটি প্রশিক্ষণ কেন্দ্র চালু করছে সরকারের আইসিটি বিভাগ। আইসিটি বিভাগের পক্ষে এ কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। এ উদ্যোগে আর্থিক সহযোগিতা দিচ্ছে নেদারল্যান্ডের ফ্লোটিং সিটি অ্যাপস নামের একটি সংস্থা। এ লক্ষ্যে নেদারল্যান্ডের ফ্লোটিং সিটি অ্যাপসের সঙ্গে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের [বিসিসি] সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রথম পর্যায়ে দেশের চারটি এলাকায় ভাসমান অবকাঠামোর মাধ্যমে এ প্রশিক্ষণ কেন্দ্র চালু করা হবে। এতে ইন্টারনেট ও সৌর বিদ্যুৎ সুবিধাসহ ২০টি ল্যাপটপ থাকবে। সমঝোতা স্মারক অনুযায়ী নেদারল্যান্ডস ভাসমান অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ প্রশিক্ষণ সুবিধা প্রদান করবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে ডিজিটাল বৈষম্য দূর করতে হবে। এজন্য যেসব এলাকায় বিদ্যুৎ কিংবা সহজ যোগাযোগ ব্যবস্থা নেই সেখানেও তথ্যপ্রযুক্তির সুবিধা পৌঁছে দিতে হবে। এসব অঞ্চলে জনগণকে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণের মাধ্যমে মানসম্পদে পরিণত করতে হবে। বিদ্যুৎ ও ইন্টারনেট সুবিধাবিহীন হাওড়, চর এবং পানিবন্দি এলাকার মানুষের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে ফ্লোটিং সিটি অ্যাপস গুরম্নত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন