প্রবাসীদের সমস্যা সমাধানে পুলিশের হেল্প ডেস্ক চালু করার উদ্যোগ
২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিভিন্ন দেশে কর্মরত ৮০ লাখ প্রবাসীর ‘সুখ -দুঃখের অংশীদার’ হতে চায় পুলিশ। এ জন্য খোলা হচ্ছে হেলপ ডেস্ক। এ ডেস্কের মাধ্যমে দেশে ফেরার সময় সব ধরনের আইনি সহায়তা পাবেন প্রবাসীরা। পাশাপাশি সহয়াতা পাবেন তাদের স্বজনরাও। হেলপ ডেস্কের দায়িত্বে থাকবেন পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজন কর্মকর্তা। সহায়তা কীভাবে দেয়া হবে, সে ব্যাপারে পুলিশ সদর দফতর বিস্তারিত জানিয়ে খুব শিগগিরই প্রচারণা শুরু করবে। হেলপ ডেস্কের বুথ থাকবে বিমানবন্দর ও জেলা পুলিশ সুপারের কার্যালয়। বর্তমানে বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন প্রায় ৮০ লাখ প্রবাসী। এই প্রবাসীরাই দেশের অর্থনীতিকে সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন। কিন্তু ছুটিতে দেশে আসার সময় অনেক প্রবাসীকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। বিশেষ করে ইমিগ্রেশনেই এই সমস্যা বেশি হয়। এ নিয়ে প্রবাসীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরাজ করছে চরম ক্ষোভ। বিষয়টি বিবেচনায় নিয়েই পুলিশ সদর দফতর হেলপ ডেস্ক চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহ থেকেই এর প্রাথমিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। হেলপ ডেস্ক চালু হওয়ার পর প্রবাসীরা তাদের অভিযোগ সরাসরি, ইমেইল বা ফোনে জানাতে পারবেন। জনগণ ও পুলিশের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে ইতোমধ্যে গঠন করা হয়েছে কমিউনিটি পুলিশ। জনগণের মতামতের প্রতি পুলিশ শ্রদ্ধাশীল। পুলিশ কখনোই রাষ্ট্র ও জনগণের প্রতিপক্ষ নয়— এই বিশ্বাসটুকু সকলের থাকা উচিত।

সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৫ বিকাল ৩:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনসালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে

এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন
যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন