somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তথ্য প্রযুক্তিকে আরও হাতের মুঠোয় আনতে দাম কমছে ইন্টারনেটের

০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আরেক দফা ইন্টারনেটের দাম কমাচ্ছে মোবাইলফোন অপারেটরগুলো। দেশে ইন্টারনেট (মোবাইল) ব্যবহারকারী বৃদ্ধি এবং মোবাইলফোন অপারেটরগুলোর আয়ের উল্লেখযোগ্য অংশ ইন্টারনেট সেবা থেকে আসায় অপারেটরগুলো ইন্টারনেট বা ডাটা সার্ভিস নিয়ে নতুন করে হিসাব-নিকাশ করতে শুরু করেছে। দেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন সম্প্রতি ইন্টারনেটের দাম কমিয়েছে। আরেক অপারেটর রবি নতুন প্যাকেজ পরিকল্পনা করছে। জানা গেছে, রাষ্ট্রায়াত্ত মোবাইল অপারেটর টেলিটক সবচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিচ্ছে। অন্যদিকে বাংলালিংক ও এয়ারটেলের দাবি, অন্যান্য অপারেটরের চেয়ে তারা সাশ্রয়ী মূল্যে আগের তুলনায় বেশি ইন্টারনেট সেবা দিচ্ছে। প্রসঙ্গত, দেশের মোবাইলফোন অপারেটরগুলো ৯ বছর পরে বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে প্রথমবারের মতো ইন্টারনেটের দাম কমায়। অপারেটরগুলো ২০০৪ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতি কিলোবাইট ডাটার জন্য ২ পয়সা করে চার্জ করে। অথচ এই ৯ বছরে কয়েক দফায় ব্যান্ডউইথের দাম কমানো হলেও অপারেটররা একই দামে গ্রাহকদের কাছে ইন্টারনেট বিক্রি করে। মূলত ২০১৩ সালের জুলাই মাসে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ইন্টারনেটের দাম কমানোর বিষয়ে নির্দেশনা জারি করলে অপারেটরগুলো দাম কমায়। বর্তমানে দেশে মোবাইলফোন ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটি ২৬ লাখ ৫৬ হাজার। এর মধ্যে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৪ কোটি ১৯ লাখ ৫৯ হাজার। আর মোট ইন্টারনেট ব্যবহারকারী ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার। ইন্টারনেটের দাম কমলে তথ্য প্রযুক্তি একদিকে যেমন অগ্রসর হবে তেমনি জনগণ ইন্টারনেট ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তথ্য প্রযুক্তিতে দেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।

সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ দুপুর ২:৪৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×