সাম্প্রতিক সময়ে কয়েকজন ব্লগার ও শিশু হত্যাকান্ডের বিষয়টি সারাদেশে চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এসব হত্যাকাণ্ডের নেপথ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমান রয়েছে। পেট্রলবোমা ও নাশকতার ঘটনা ঘটিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারাই এসব হত্যাকাণ্ডের নেপথ্যে ইন্ধন জোগাচ্ছে। তবে তারা যেন এসব ঘটনা আর ঘটাতে না পারে সে জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীও সতর্ক রয়েছে। জঙ্গি দমনে সরকারের শতভাগ সফলতা না থাকলেও ৮০ ভাগ সফলতা রয়েছে। ব্লগার এবং মুক্তমনা লেখকদের যাবতীয় তথ্য সংগ্রহ এবং তাদের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণের জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। ঘাতকদের গ্রেফতারের পাশাপাশি যারা বিভিন্ন ব্লগে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে লেখালেখি করে তাদেরও নজরদারির আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া আইনত অপরাধ। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে আইন অনুযায়ী ১৪ বছর পর্যন্ত জেল হতে পারে। তাই আপনারা এমন কিছু লিখবেন না যাতে অন্যের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে।। একই সঙ্গে ঘাতকদেরও আইন নিজের হাতে তুলে নেয়া উচিত নয়। এসব ঘটনায় যারা জড়িত, তাদের যেন কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছে সরকার। আইনশৃংখলা বাহিনীর কার্যকর পদক্ষেপ নেয়ার কারণে দেশে বর্তমানে জঙ্গিবাদ কার্যকরভাবে নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে ১৪ বছরের জেল
সাবধানের মার্ নেই
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।